চিয়া ফ্রুট ফিউশন গ্লাস
উপকরণ
চিয়া সিড দুই টেবিল চামচ, দুধ এক কাপ, মধু
এক টেবিল চামচ, মিক্সড ফ্রুট (তরমুজ, আঙুর
ও আম) পরিমাণমতো এবং ফ্রেশ ক্রিম পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
* চিয়া দুধে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
* গ্লাসে চিয়া লেয়ার, ফলের লেয়ার, কাস্টার্ড/ক্রিম লেয়ার দিন।
* ওপরে রোজ ড্রিজল করে পরিবেশন করুন।
রেড ভেলভেট চিকেন ফিউশন
উপকরণ
বোনলেস চিকেন দুই টুকরা, টমেটো পিউরি এক কাপ, ফ্রেশ ক্রিম আধা কাপ, আদা-রসুন বাটা এক চা চামচ, লাল মরিচ গুঁড়া এক চা চামচ, বাটার এক টেবিল চামচ, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
* চিকেন মসলা দিয়ে গ্রিল/প্যান সিয়ার করুন।
* আলাদা প্যানে বাটার দিয়ে আদা-রসুন ভেজে টমেটো পিউরি দিন।
* লবণ-মরিচ দিয়ে ঘন করে শেষে ক্রিম মিশান।
* প্লেটে সস ছড়িয়ে উপরে চিকেন বসিয়ে ক্রিম দিয়ে সার্কেল ডিজাইন করুন।
রোজ ম্যাঙ্গো কুলফি কাস্টার্ড
উপকরণ
দুধ দুই কাপ, কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ, রোজ সিরাপ দুই টেবিল চামচ, ম্যাঙ্গো কিউব আধা কাপ, কাজু কুচি পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
* দুধে কাস্টার্ড রান্না করে ঠাণ্ডা করুন।
* গ্লাসে রোজ সিরাপ দিয়ে লেয়ার করে কাস্টার্ড দিন।
* উপরে ম্যাঙ্গো ও কাজু দিয়ে পরিবেশন।
চিজ পপস
উপকরণ
মোজারেলা চিজ (কিউব করে কাটা) ২০০ গ্রাম, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, ডিম একটি, ব্রেডক্রাম্ব এক কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো এবং তেল ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন
* চিজ প্রস্তুত : মোজারেলা চিজ ছোট কিউব করে কেটে ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে রাখুন। (ভাজার সময় যাতে দ্রুত না গলে যায়)।
* কোটিং তৈরি : একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ ও গোলমরিচ মিশিয়ে নিন। আরেকটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। তৃতীয় বাটিতে ব্রেডক্রাম্ব ও চিলি ফ্লেক্স মেশান।
* কোটিং প্রক্রিয়া : প্রথমে চিজ কিউব ময়দার মিশ্রণে গড়ান। তারপর ডিমে ডোবান। শেষে ব্রেডক্রাম্বে ভালোভাবে কোট করুন। বেশি ক্রিসপি চাইলে ডবল কোটিং করুন (আবার ডিম ও ব্রেডক্রাম্বে ডোবান)।
* ফ্রিজে সেট করা : কোট করা চিজ পপস ২০ থেকে ৩০ মিনিট ফ্রিজে রাখুন।
* ভাজা : মাঝারি আঁচে গরম তেলে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন (প্রায় এক-দুই মিনিট)। অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।
* পরিবেশন : টমেটো কেচাপ, চিলি সস বা গার্লিক ডিপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
রেইনবো চিকেন পপস
উপকরণ
চিকেন কিমা এক কাপ, কোচানো গাজর, ক্যাপসিকাম আধা কাপ, লবণ, গোলমরিচ ও কাঠি (পপস স্টিক) পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
* সব উপকরণ মিশিয়ে ওভাল আকার দিন।
* স্টিকে গেঁথে হালকা তেলে শ্যালো ফ্রাই বা বেক করুন।
* রঙিন ক্যাপসিকাম ছড়িয়ে প্লেটিং করে সাজিয়ে পরিবেশন করুন।
গোল্ডেন ফ্রাই
উপকরণ
বোনলেস ফিশ ফিলেট (ভেটকি/তেলাপিয়া/বাসা) পাঁচ-ছয় টুকরা, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, লেবুর রস এক টেবিল চামচ, সয়া সস এক চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, ডিম একটি, ময়দা তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, ব্রেডক্রাম্ব এক কাপ এবং তেল ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন
* মেরিনেশন : মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আদা, রসুন, লেবুর রস, সয়া সস, গোলমরিচ, লাল মরিচ ও লবণ দিয়ে মাছ ২০ থেকে ৩০ মিনিট মেরিনেট করুন।
* ফ্রাই করার ধাপ : বাটিতে ডিম ফেটিয়ে নিন। অন্য বাটিতে ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন।
* মেরিনেট করা মাছ আগে ময়দার মিশ্রণে, তারপর ডিমে, এরপর ব্রেডক্রাম্বে ভালো করে কোট করুন। মাঝারি আঁচে গরম তেলে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
* টিস্যু পেপারে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে পরিবেশন করুন।
ক্রিসপি চিজ ফিঙ্গার ব্লিস
উপকরণ
মোজারেলা স্টিক আটটি, ডিম একটি, ব্রেডক্রাম্ব এক কাপ এবং গোলমরিচ আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন
* চিজ স্টিক ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে কোট করুন।
* ডবল কোট করে ৩০ মিনিট ফ্রিজে রাখুন।
* ডিপ ফ্রাই করে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করুন।