• ই-পেপার

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে

মানিকগঞ্জ প্রতিনিধি
বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে
আফরোজা খানম

ঢাকা বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে। যাতে তাঁরা নিরাপদ মনে করেন। বিমানের টিকিট নিয়ে যারা অনিয়ম করার চেস্টা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব বলেন বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম মন্ত্রিত্ব পাওয়ার পর এটাই ছিল তাঁর নিজ জেলায় প্রথম পরিদর্শন। সকাল সাড়ে ১০টায় প্রথমে সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানিকগঞ্জে বেশ কিছু ঐতিহ্যপূর্ণ স্থান আছে। এর মধ্যে বালিয়াটি জমিদারবাড়ি ও তেওতা জমিদারবাড়ির কথা উল্লেখ করে তিনি বলেন, এই সব ঐতিহ্যপূর্ণ বাড়ি ও এলাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, মানিকগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত বিশাল যমুনা নদী শাসন করে পর্যটন-উপযোগী করা যায় কি না সেটাও পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিশাল এই নদীর প্রতি দেশি ও বিদেশি পর্যটকদের
আকর্ষণ রয়েছে।

 

মাদকবিরোধী অভিযান

সংবাদ সম্প্রচারের সময় সংবাদকর্মীদের ওপর পুলিশের বেধড়ক পিটুনি

এ ঘটনায় বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ গুরুতর আহত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্প্রচারের সময় সংবাদকর্মীদের ওপর পুলিশের বেধড়ক পিটুনি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বেধড়ক পিটুনির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, গতকাল সোমবার রাতে মাদকবিরোধী অভিযানের সংবাদ সরাসরি সম্প্রচারের সময় বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদসহ বেশ কয়েকজন সাংবাদিককে লাঠিপেটা করেন একদল পুলিশ সদস্য। বারবার নিজেদের পরিচয় দেওয়ার পরও কোনো তোয়াক্কা না করে পুলিশ তাঁদের বেধড়ক লাঠিপেটা ও শারীরিক নির্যাতন চালায়।

ঘটনাস্থলে উপস্থিত আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার কাওসের আহম্মেদ রিপন বলেন, পুলিশ কোনো ধরনের বাছবিচার ছাড়াই সাংবাদিকদের ওপর চড়াও হয়। তোফায়েলকে যখন মারা হচ্ছিল, তখন আমরা তাকে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু পুলিশ সদস্যরা এতটাই মারমুখী ছিল যে তারা আমাদেরও লাঠিপেটা করে।

গুরুতর আহত তোফায়েল আহমেদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। মাথায় ও পিঠে আঘাতের ফলে তাঁর রক্তক্ষরণ ও তীব্র ব্যথার সৃষ্টি হয়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, ভোঁতা অস্ত্রের (লাঠি) আঘাতে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, যেহেতু ভিডিও ফুটেজ আছে, তাই ভিডিও দেখে সাংবাদিক পেটানোর ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে তাত্ক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতারা।

 

ইসলামী আন্দোলনের বিবৃতি

দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক

নিজস্ব প্রতিবেদক
দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক

ছয় সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়াকে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল সোমবার ইসলামী আন্দোলনের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। এসব নিয়োগ বাতিল করে ছয়টি সিটি করপোরেশনে দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় মেয়ররা পালিয়ে গেলে সিটি করপোরেশনগুলো নেতৃত্বশূন্য হয়। আমরা তখনই দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছিলাম। কিন্তু বিএনপির বিরোধিতার কারণে নির্বাচন সম্ভব হয়নি এবং প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন রাজনৈতিক নেতাদের পুরস্কারস্বরূপ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে দায়হীন ব্যক্তিদের কাছে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তুলে দেওয়া হলো।

এক তরুণীর মামলায় আবারও গ্রেপ্তার গায়ক নোবেল

নিজস্ব প্রতিবেদক
এক তরুণীর মামলায় আবারও গ্রেপ্তার গায়ক নোবেল
মাঈনুল আহসান নোবেল

এক তরুণীর করা মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের একটি পরোয়ানার ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা সাংবাদিকদের জানিয়েছেন, গত বছর আগস্ট মাসে ওই তরুণী ঢাকার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ওই তরুণীকে নোবেল তাঁর স্টুডিওতে আটকে রাখার অভিযোগ করেন। এ সময় জোর করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করার অভিযোগও করা হয়। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পিবিআই।