• ই-পেপার

ইসলামী আন্দোলনের বিবৃতি

দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে

মানিকগঞ্জ প্রতিনিধি
বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে
আফরোজা খানম

ঢাকা বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে। যাতে তাঁরা নিরাপদ মনে করেন। বিমানের টিকিট নিয়ে যারা অনিয়ম করার চেস্টা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব বলেন বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম মন্ত্রিত্ব পাওয়ার পর এটাই ছিল তাঁর নিজ জেলায় প্রথম পরিদর্শন। সকাল সাড়ে ১০টায় প্রথমে সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানিকগঞ্জে বেশ কিছু ঐতিহ্যপূর্ণ স্থান আছে। এর মধ্যে বালিয়াটি জমিদারবাড়ি ও তেওতা জমিদারবাড়ির কথা উল্লেখ করে তিনি বলেন, এই সব ঐতিহ্যপূর্ণ বাড়ি ও এলাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, মানিকগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত বিশাল যমুনা নদী শাসন করে পর্যটন-উপযোগী করা যায় কি না সেটাও পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিশাল এই নদীর প্রতি দেশি ও বিদেশি পর্যটকদের
আকর্ষণ রয়েছে।

 

মাদকবিরোধী অভিযান

সংবাদ সম্প্রচারের সময় সংবাদকর্মীদের ওপর পুলিশের বেধড়ক পিটুনি

এ ঘটনায় বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ গুরুতর আহত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্প্রচারের সময় সংবাদকর্মীদের ওপর পুলিশের বেধড়ক পিটুনি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বেধড়ক পিটুনির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, গতকাল সোমবার রাতে মাদকবিরোধী অভিযানের সংবাদ সরাসরি সম্প্রচারের সময় বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদসহ বেশ কয়েকজন সাংবাদিককে লাঠিপেটা করেন একদল পুলিশ সদস্য। বারবার নিজেদের পরিচয় দেওয়ার পরও কোনো তোয়াক্কা না করে পুলিশ তাঁদের বেধড়ক লাঠিপেটা ও শারীরিক নির্যাতন চালায়।

ঘটনাস্থলে উপস্থিত আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার কাওসের আহম্মেদ রিপন বলেন, পুলিশ কোনো ধরনের বাছবিচার ছাড়াই সাংবাদিকদের ওপর চড়াও হয়। তোফায়েলকে যখন মারা হচ্ছিল, তখন আমরা তাকে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু পুলিশ সদস্যরা এতটাই মারমুখী ছিল যে তারা আমাদেরও লাঠিপেটা করে।

গুরুতর আহত তোফায়েল আহমেদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। মাথায় ও পিঠে আঘাতের ফলে তাঁর রক্তক্ষরণ ও তীব্র ব্যথার সৃষ্টি হয়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, ভোঁতা অস্ত্রের (লাঠি) আঘাতে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, যেহেতু ভিডিও ফুটেজ আছে, তাই ভিডিও দেখে সাংবাদিক পেটানোর ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে তাত্ক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতারা।

 

এক তরুণীর মামলায় আবারও গ্রেপ্তার গায়ক নোবেল

নিজস্ব প্রতিবেদক
এক তরুণীর মামলায় আবারও গ্রেপ্তার গায়ক নোবেল
মাঈনুল আহসান নোবেল

এক তরুণীর করা মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের একটি পরোয়ানার ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা সাংবাদিকদের জানিয়েছেন, গত বছর আগস্ট মাসে ওই তরুণী ঢাকার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ওই তরুণীকে নোবেল তাঁর স্টুডিওতে আটকে রাখার অভিযোগ করেন। এ সময় জোর করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করার অভিযোগও করা হয়। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পিবিআই।

 

 

এমসিসিআই পর্যালোচনা

প্রবৃদ্ধি মন্থর, বিনিয়োগ সংকটে, চাপে অর্থনীতি

প্রবাস আয় বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করেছে এবং লেনদেন ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলেছে

নিজস্ব প্রতিবেদক
প্রবৃদ্ধি মন্থর, বিনিয়োগ সংকটে, চাপে অর্থনীতি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) দেশের অর্থনীতি ধীরগতির মধ্যেও আংশিক স্থিতিশীলতার লক্ষণ দেখিয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। রপ্তানির দুর্বল প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা এবং কঠোর মুদ্রানীতির কারণে সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে চাপ অব্যাহত রয়েছে। তবে প্রবাস আয় বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করেছে এবং লেনদেন ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

গতকাল সোমবার প্রকাশিত বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা : অক্টোবর-ডিসেম্বর ২০২৫ (অর্থবছর ২০২৫-২৬-এর দ্বিতীয় প্রান্তিক) শীর্ষক প্রতিবেদনে এমসিসিআই বলেছে, অর্থনৈতিক স্থিতিশীলতা ধীরে ধীরে উন্নত হলেও পুনরুদ্ধার এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি খাত দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৪ শতাংশ নিয়োজিত রাখলেও প্রবৃদ্ধি কমে ২.৩০ শতাংশে নেমেছে।

অন্যদিকে শিল্প খাত তুলনামূলকভাবে ভালো করেছে। শিল্প খাতের প্রবৃদ্ধি বেড়ে ৬.৯৭ শতাংশে দাঁড়িয়েছে এবং জিডিপিতে এর অংশ বেড়ে ৩৮.৩৪ শতাংশ হয়েছে। উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি বেড়ে ৬.১৭ শতাংশ হয়েছে, যা শিল্প খাতের সম্প্রসারণে প্রধান ভূমিকা রেখেছে। সেবা খাতের প্রবৃদ্ধি বেড়ে ৩.৬৭ শতাংশে পৌঁছালেও জিডিপিতে এর অংশ সামান্য কমে ৫১.৮২ শতাংশে দাঁড়িয়েছে।

মুদ্রা ও ঋণ পরিস্থিতি বিশ্লেষণে প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর ২০২৫ শেষে মোট অর্থ সরবরাহ (এম২) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯.৫৫ শতাংশে, যা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

তবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৬.১০ শতাংশে নেমে এসেছে, যা বিনিয়োগে স্থবিরতার ইঙ্গিত দেয়। বিপরীতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়ে ২৮ শতাংশের বেশি হয়েছে। একই সময় ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য তারল্য উদ্বৃত্ত বজায় ছিল, যা প্রায় তিন লাখ ১২ হাজার কোটি টাকায় দাঁড়ায়।