• ই-পেপার

শিরোপা শেলটনের

টিভিতে

টিভিতে

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

নকআউটের প্লে অফের দ্বিতীয় লেগ

অ্যাতলেতিকো-ক্লাব ব্রুজ

সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, সনি লিভ

লেভারকুসেন-অলিম্পিয়াকোস

সরাসরি, রাত ২টা, সনি লিভ

ইন্টার মিলান-গ্লিমট

সরাসরি, রাত ২টা, সনি লিভ

নিউক্যাসল-কারাবাগ

সরাসরি, রাত ২টা, সনি লিভ

টি স্পোর্টস

টি স্পোর্টস

ক্রিকেট

ইংল্যান্ড লায়নস-পাকিস্তান শাহিনস

আন-অফিশিয়াল টি-টোয়েন্টি

সরাসরি, বিকাল ৪টা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান-ইংল্যান্ড

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

সেঞ্চুরিতে রাঙালেন আকবর-আফিফ

সেঞ্চুরিতে রাঙালেন আকবর-আফিফ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিন সেঞ্চুরিতে রাঙিয়েছেন আকবর আলী ও আফিফ হোসেন। বগুড়ায় আকবরের ১১১ রানের ইনিংসের ওপর ভর করে পূর্বাঞ্চলকে ৫৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে উত্তরাঞ্চল। আর রাজশাহীতে আফিফের অপরাজিত সেঞ্চুরিতে মধ্যাঞ্চলকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণাঞ্চল। 

আকবরের সেঞ্চুরির সঙ্গে নাজমুল হোসেন (৬৮) ও তানজিদ হাসান তামিমের (৫৪) ফিফটিতে পূর্বাঞ্চলকে ৩৩৫ রানের বড় লক্ষ্য দেয় উত্তরাঞ্চল। জবাবে দুই বল বাকি থাকতে ২৮১ রানে অল আউট হয় পূর্বাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন মমিনুল হক। রাজশাহীতে মধ্যাঞ্চলের দেওয়া ২৬৫ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের জয়ের নায়ক ৮৬ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলা আফিফ।

 

ভারতের হার নিয়ে অনেক প্রশ্ন

ভারতের হার নিয়ে অনেক প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক : বহুজাতিক টুর্নামেন্টে হারতে যেন ভুলেই গিয়েছিল ভারত। অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর টানা ২১ ম্যাচ অপরাজিত ছিল দলটি। ভারতের এই জয়যাত্রায় ছেদ পড়ল গত পরশু আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে। সুপার এইট পর্বের এই একটি হারই যেন বদলে দিয়েছে অনেক সমীকরণ। এখন সেমিফাইনালে উঠতে হলে পরের দুই ম্যাচে জিততেই হবে সূর্যকুমার যাদবদের। তবে এই হার কেবল সমীকরণ জটিল করেনি, সামনে এনেছে একগুচ্ছ প্রশ্নও।

ভারতের হার নিয়ে অনেক প্রশ্নবিশেষ করে ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার মানতেই পারছেন না। ৪৩টি টেস্ট ও ১৪৬টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘ভারত আজ সব দিক থেকেই অপদস্থ হয়েছে। সাধারণত আমরা প্রতিপক্ষের সঙ্গে এমনটা করি, এবার উল্টোটা হয়েছে। চাপের মুহূর্তে পাঁচ নম্বরে হার্দিক পাণ্ডিয়া ভালো করে থাকে। তাকে পাঁচেই পাঠানো উচিত ছিল। কিন্তু তাকে সাত নম্বরে নামানো হয়েছে। এটা একেবারেই অযৌক্তিক। সাত নম্বরে হার্দিক পাণ্ডিয়া, এটা হাস্যকর সিদ্ধান্ত।’

আরেক সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের মতে, দুটি বড় কারণে ম্যাচটি হেরেছে ভারত। প্রথমত, অক্ষর প্যাটেলকে না খেলানো। দ্বিতীয়ত, রিংকু সিংকে আট নম্বরে নামানো। অক্ষরকে না খেলানো নিয়ে অশ্বিন বলেন, ‘বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে ওয়াশিংটন সুন্দরকে ব্যবহার করতে হবে, এ ব্যাপারে আমি একমত। তাকে খেলানো উচিত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে অক্ষর প্যাটেল আপনার সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের একজন। সে কী করেছে, তা ভুলে গেলে চলবে না।’ প্রোটিয়াদের বিপক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অক্ষরের পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দেন অশ্বিন, ‘আগের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই পরিস্থিতিতে বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে দলকে ১৭০ পার করিয়েছিল অক্ষর। কোহলির অভিজ্ঞতা ছিল ঠিকই, কিন্তু অক্ষরও কোনো অংশে কম নয়। আজ (গত পরশু) যদি ভারতের হাতে কয়েকটি উইকেট থাকত এবং মাঝের ওভারে স্থিতিশীলতা থাকত, তবে লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল।’

রিংকু সিংকে নিয়ে অশ্বিনের ভাষ্য, ‘রিংকু সিং আট নম্বরে ব্যাট করছে। দলে যখন আটজন ব্যাটার, তখন তাকে আটে নামানো যায় না। ওয়াশিংটন সুন্দরের প্রতি অসম্মান করছি না, সে দারুণ ব্যাটার। কিন্তু দক্ষিণ আফ্রিকা ভারতকে একটি শিক্ষা দিয়েছে—প্রস্তুতি ছাড়া মাঠে নামা চলবে না।’