• ই-পেপার

ভারতের হার নিয়ে অনেক প্রশ্ন

টিভিতে

টিভিতে

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

নকআউটের প্লে অফের দ্বিতীয় লেগ

অ্যাতলেতিকো-ক্লাব ব্রুজ

সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, সনি লিভ

লেভারকুসেন-অলিম্পিয়াকোস

সরাসরি, রাত ২টা, সনি লিভ

ইন্টার মিলান-গ্লিমট

সরাসরি, রাত ২টা, সনি লিভ

নিউক্যাসল-কারাবাগ

সরাসরি, রাত ২টা, সনি লিভ

টি স্পোর্টস

টি স্পোর্টস

ক্রিকেট

ইংল্যান্ড লায়নস-পাকিস্তান শাহিনস

আন-অফিশিয়াল টি-টোয়েন্টি

সরাসরি, বিকাল ৪টা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান-ইংল্যান্ড

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

সেঞ্চুরিতে রাঙালেন আকবর-আফিফ

সেঞ্চুরিতে রাঙালেন আকবর-আফিফ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিন সেঞ্চুরিতে রাঙিয়েছেন আকবর আলী ও আফিফ হোসেন। বগুড়ায় আকবরের ১১১ রানের ইনিংসের ওপর ভর করে পূর্বাঞ্চলকে ৫৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে উত্তরাঞ্চল। আর রাজশাহীতে আফিফের অপরাজিত সেঞ্চুরিতে মধ্যাঞ্চলকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণাঞ্চল। 

আকবরের সেঞ্চুরির সঙ্গে নাজমুল হোসেন (৬৮) ও তানজিদ হাসান তামিমের (৫৪) ফিফটিতে পূর্বাঞ্চলকে ৩৩৫ রানের বড় লক্ষ্য দেয় উত্তরাঞ্চল। জবাবে দুই বল বাকি থাকতে ২৮১ রানে অল আউট হয় পূর্বাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন মমিনুল হক। রাজশাহীতে মধ্যাঞ্চলের দেওয়া ২৬৫ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের জয়ের নায়ক ৮৬ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলা আফিফ।

 

ফ্লোরিডায় উৎসব কোর্ডার

ফ্লোরিডায় উৎসব কোর্ডার

শিরোপায় চুমু এঁকেই ফ্লোরিডায় স্বপ্নের মতো কাটানো একটা সপ্তাহের ইতি টানলেন সেবাস্টিয়ান কোর্ডা। এক বছরের মধ্যে প্রথম ফাইনাল খেলতে নেমেই করলেন বাজিমাত। ডেলরে বিচে অল আমেরিকান লড়াইয়ে পাঁচটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে ফেভারিট টমি পলকে হারিয়েছেন তিনি সরাসরি ৬-৪, ৬-৪ গেমে। শিরোপা জয়ের শীর্ষ পাঁচ বাছাইয়ে তিনজনকেই হারিয়েছেন কোর্ডা। এপি