• ই-পেপার

এইচএসসির প্রস্তুতি : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট

<li>মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ</li>

এসএসসি : বই পড়া

মো. মোজাম্মেল হক সজল, প্রভাষক, বাংলা বিভাগ, হাতিয়া, ডিগ্রি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

এসএসসি : বই পড়া

বাংলা প্রথম পত্র

প্রবন্ধ

বহু নির্বাচনী প্রশ্ন

১।       ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।’ এখানে মনের দাবি বলতে কী বোঝানো হয়েছে?

  ক. খাদ্য গ্রহণ   

  খ. সাহিত্যের আনন্দ
গ. জ্ঞান অর্জন   

  ঘ. অর্থ উপার্জন

২।       প্রমথ চৌধুরীর মতে, কোনটি সাক্ষাত্ভাবে উদরপূর্তির কাজে লাগে না।

  ক. সাহিত্য  

  খ. লাইব্রেরি
গ. শিক্ষা
ঘ. জীবন

৩।       ‘বই পড়া’ প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের ওপর স্থান দিয়েছেন?

  ক. হাসপাতাল    

  খ. মন্দির
গ. স্কুল-কলেজ   

  ঘ. অর্থবিত্ত

৪।       কোন মৃত্যুর রেজিস্টারি রাখা হয় না?

  ক. আত্মার

  খ. দেহের
গ. পাখির  

  ঘ. পশুর

৫।       ‘বই পড়া’ প্রবন্ধে উল্লিখিত মা চরিত্রটি কিসের প্রতিনিধি?

  ক. অভিভাবকের  

  খ. শিক্ষা পদ্ধতির
গ. শিক্ষকের

  ঘ. শিক্ষা প্রণেতার

৬।       শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। কারণ শিক্ষা হলো—

  ক. চর্চার বিষয়   

  খ. অর্জনের বিষয়
গ. অধ্যয়নের বিষয়

  ঘ. অনুশীলনের বিষয়

৭।       সুশিক্ষিত লোকমাত্রই—

  ক. পণ্ডিত  

  খ. বিদ্বান
গ. স্বশিক্ষিত

  ঘ. আলেম

  ‘বরিশালের বিখ্যাত দার্শনিক আরজ আলী মাতুব্বর। তিনি পেশায় ছিলেন একজন কৃষক। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি এমন কিছু সাহিত্যকর্ম রেখে গেছেন, যা দর্শন শাস্ত্রের বড় পণ্ডিতরাও পারেননি।

৮।       উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন প্রবন্ধে পাওয়া যায়?

  ক. বই পড়া

  খ. সাহিত্য রূপ ও রীতি

  গ. শিক্ষা ও মনুষ্যত্ব   

  ঘ. পল্লী সাহিত্য

৯।       উদ্দীপকের ভাবটি নিচের কোন উক্তির জন্য প্রযোজ্য?

  ক. পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়

  খ. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

  গ. শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই বেশি মূল্যবান

  ঘ. আত্মপ্রকাশের স্বাধীনতাই মুক্তি

১০।      ‘বই পড়া’ প্রবন্ধে যাকে উত্তর সাধক বলা হয়েছে তিনি হলেন—

  ক. জজ

  খ. শিষ্য
গ. গুরু 

  ঘ. ল-ইয়ার

১১।      শিক্ষকের সার্থকতা কোথায়?

  ক. ছাত্রকে শিক্ষাদান করায়
খ. ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম

  গ. ছাত্রকে মুখস্থ করানোতে
ঘ. উত্তম সনদ

১২।      আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে কম নয়—

  ক. হাসপাতালের  

  খ. স্কুলের
গ. কলেজের

  ঘ. বিশ্ববিদ্যালয়ের

১৩।      শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?

  ক. লাইব্রেরি প্রতিষ্ঠা করা
খ. সাহিত্য চর্চা করা

  গ. পত্রিকা পড়া  
ঘ. গুরুর দেওয়া নোট মুখস্থ করা

১৪।      ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয়—

  i. জ্ঞানচর্চা 

  ii. সংস্কৃতিবোধ
iii. আত্মার মুক্তি

  নিচের কোনটি সঠিক?

  ক. i ও iii 

  খ. ii ও iii      গ. i ও ii    

  ঘ. i, ii ও iii

১৫। ‘বই পড়া’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

  ক. গল্প সংগ্রহ   

  খ. প্রবন্ধ সংগ্রহ
গ. প্রবন্ধ সংকলন

  ঘ. নির্বাচিত প্রবন্ধ

১৬।      ‘সুসার’ শব্দের অর্থ কী?

  ক. অভিভূত

  খ. সচ্ছলতা
গ. যা বিকাশ ঘটে

  ঘ. গোছানো ভাব

১৭।      প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?

  ক. বীরবল  

  খ. সব্যসাচী
গ. ভানুসিংহ

  ঘ. বনফুল

 

  উত্তর : ১. খ ২. ক ৩. গ

  ৪. ক ৫. খ ৬. খ ৭. গ

  ৮. ক ৯. ক ১০. গ ১১. খ
১২. ক ১৩. খ ১৪. ক

    ১৫. খ ১৬. খ ১৭. ক।

 

 

পঞ্চম শ্রেণি : জীবের আবাসস্থল

সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ

পঞ্চম শ্রেণি : জীবের আবাসস্থল

প্রাথমিক বিজ্ঞান

প্রথম অধ্যায়

সংক্ষিপ্ত প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২০।      জলাভূমি কাকে বলে?

         উত্তর : কিছু কিছু নিচু এলাকা বছরের বেশির ভাগ সময় জলমগ্ন থাকে এবং বাকি সময় শুষ্ক থাকে। এদের জলাভূমি বলে।

২১।      অভিযোজন কাকে বলে?

         উত্তর : নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সঙ্গে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে।

২২।      বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খাইয়ে চলে তার দুটি উপায় লেখো।

         উত্তর : বিভিন্ন পরিবেশে জীব যেভাবে নিজেকে খাপ খাইয়ে চলে তার দুটি উপায় হলো—

         র. কচুরিপানার মধ্যে থাকা বায়ুকুঠুরি কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে।

  রর. হাঁসের পা-গুলো পাতার মতো পর্দাবিশিষ্ট থাকায় হাঁস সহজে পানিতে সাঁতার কাটতে পারে।

২৩।      বায়ুকুঠুরি কাকে বলে?

         উত্তর : কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে, তাকে বায়ুকুঠুরি বলে।

২৪।      জীবের মধ্যে অভিযোজন ক্ষমতা থাকার কারণ কী?

         উত্তর : মূলত জীবের বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে অভিযোজন ক্ষমতা থাকে।

২৫।      ক্যাকটাস কাঁটাযুক্ত ও রসালো হয় কেন?

         উত্তর : আত্মরক্ষা ও পানি জমা রাখার জন্য ক্যাকটাস কাঁটাযুক্ত ও রসালো হয়।

২৬।      মরুভূমির প্রাণী উটের পিঠে কুঁজ থাকে কেন?

         উত্তর : মরুভূমির প্রাণী উটের পিঠে কুঁজে পানি জমানো থাকে, যা মরুভূমিতে দীর্ঘক্ষণ পথ চলতে উটকে সাহায্য করে।

২৭।      মরুভূমির দুটি উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো।

         উত্তর : মরুভূমির দুটি উদ্ভিদ ও প্রাণীর নাম নিচে দেওয়া হলো—

         মরুভূমির দুটি উদ্ভিদের নাম খেজুর ও ক্যাকটাস। মরুভূমির দুটি প্রাণীর নাম উট ও সাপ।

ষষ্ঠ শ্রেণি : স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ

প্রদীপ বাড়ৈ, সিনিয়র শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল, অ্যান্ড কলেজ, নিউ বেইলি রোড, ঢাকা

ষষ্ঠ শ্রেণি : স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ
অঙ্কন : মাসুম

গণিত

প্রথম অধ্যায় (অনুশীলনী-১.২)

 

বহু নির্বাচনী প্রশ্ন

১।       ৩, ৫, ৭ সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?

  ক. যৌগিক সংখ্যা  খ. মৌলিক সংখ্যা

  গ. ভগ্নাংশ সংখ্যা  ঘ. দশমিক সংখ্যা

২।       ১ এবং ১৬-এর মধ্যে মোট কয়টি মৌলিক সংখ্যা বিদ্যমান?

  ক. ৩   খ. ৪  
গ. ৫   ঘ. ৬

৩।       ৪০ ও ৫০-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?

  ক. ১টি  খ. ২টি
গ. ৩টি  ঘ. ৪টি

৪।       কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক কোনটি?

  ক. ১   খ. ২  
গ. ৩   ঘ. ৪

৫।       ১ এবং ১০-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা বিদ্যমান?  

  ক. ৩   খ. ৪  
গ. ৫   ঘ. ৬

৬।       নিচের কোন দুটি ক্রমিক মৌলিক সংখ্যা?

  ক. ২১, ২৩     খ. ১৯, ২১
গ. ২৯, ৩১ ঘ. ৩৭, ৪৩

৭।       ২৮ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 

  ক. ১টি  খ. ২টি
গ. ৩টি  ঘ. ৪টি

৮।       মৌলিক সংখ্যা

  i. ১ হতে বৃহত্তর

  ii. গুলোর মধ্যে ২ কেবল জোড় সংখ্যা

  iii. ব্যতীত সব সংখ্যা যৌগিক সংখ্যা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii   
গ.
iiiii  ঘ. i, iiiii

৯।       মৌলিক সংখ্যা   

  i. ২        ii.  ৫        iii. ১৩

  নিচের কোনটি সঠিক?

  ক. i    খ. ii  
গ.
iii   ঘ. i, iiiii

১০।      নিচের তথ্যগুলো লক্ষ করো

  i. ৫-এর গুণনীয়ক ১ ও ৫

  ii. ৭ একটি যৌগিক সংখ্যা

  iii. ১২-এর ১ ও ১২ ছাড়াও এক বা একাধিক গুণনীয়ক আছে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii   
গ.
iiiii  ঘ. i, iiiii

  নিচের তথ্যের ভিত্তিতে ১১ থেকে ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  ৩, ৪, ৭, ৯, ১২, ১৭, ৫২, ৭০, ৯৮।

১১।      সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি?  

  ক. ১৭  খ. ৫২ 
গ. ৭০  ঘ. ৯৮

১২।      সংখ্যাগুলোতে কয়টি মৌলিক সংখ্যা আছে?  

  ক. ২   খ. ৩  
গ. ৪   ঘ. ৫

১৩।      সংখ্যাগুলোতে যৌগিক সংখ্যা কয়টি?  

  ক. ৩   খ. ৪  
গ. ৫   ঘ. ৬

১৪।      নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য?

  ক. ১২০৪ খ. ৮৭৯
গ. ৮৯৫ ঘ. ২৫৮

১৫।      কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য

  ক. ৭৮৩২ খ. ৪৫৯৪
গ. ২১৮৪ ঘ. ১০৭৪

১৬।      ৫, ৯, ১৩, ১৬  সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা?

  ক. ৫, ৯ খ. ৫, ১৩
গ. ৯, ১৩  ঘ. ৯, ১৬

১৭।      নিচের কোন সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক?

  ক. ৭, ২১  খ. ১৫, ৫৭
গ. ২১, ৩৩ ঘ. ৩৩, ৬৫

১৮।      সহমৌলিক সংখ্যাদ্বয় হলো

  i. ১০ ও ২০ ii. ১০ ও ২১

  iii. ২১ ও ১৪৩

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii   
গ.
iiiii  ঘ. i, iiiii

১৯।      ৫৭৮  ২ সংখ্যাটির শূন্যস্থানে নিচের কোন অঙ্ক বসালে তা ৯ দ্বারা বিভাজ্য হবে?

  ক. ২   খ. ৩  
গ. ৪   ঘ. ৫

২০।      নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য?

  ক. ১৮৩ খ. ১৭৩
গ. ১৭০ ঘ. ১০৩

 

  উত্তর : ১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ঘ    ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ
২০. ক।

অষ্টম শ্রেণি : মহাকাশ ও উপগ্রহ

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

অষ্টম শ্রেণি : মহাকাশ ও উপগ্রহ

বিজ্ঞান : দ্বাদশ অধ্যায়

জ্ঞানমূলক প্রশ্ন

১।       ৬২টি উপগ্রহ রয়েছে

  উত্তর : বৃহস্পতি গ্রহের।

২।       মানুষ বহনকারী প্রথম মহাকাশ যানের নাম কী?

  উত্তর : ভস্টক-১।

৩।       মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বেশি ঘনীভূত হয় তাকে কী বলে?

  উত্তর : গ্যালাক্সি।

৪।       মহাবিস্ফোরণ তত্ত্বের পক্ষে যুক্তি তুলে ধরেন কে?

  উত্তর : স্টিফেন হকিং।

৫।       পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব কত?

    উত্তর : ২৫০ কিলোমিটার।