• ই-পেপার

এসএসসি : বই পড়া

<li>মো. মোজাম্মেল হক সজল, প্রভাষক, বাংলা বিভাগ, হাতিয়া, ডিগ্রি কলেজ, সখীপুর, টাঙ্গাইল</li>

পঞ্চম শ্রেণি : জীবের আবাসস্থল

সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ

পঞ্চম শ্রেণি : জীবের আবাসস্থল

প্রাথমিক বিজ্ঞান

প্রথম অধ্যায়

সংক্ষিপ্ত প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২০।      জলাভূমি কাকে বলে?

         উত্তর : কিছু কিছু নিচু এলাকা বছরের বেশির ভাগ সময় জলমগ্ন থাকে এবং বাকি সময় শুষ্ক থাকে। এদের জলাভূমি বলে।

২১।      অভিযোজন কাকে বলে?

         উত্তর : নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সঙ্গে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে।

২২।      বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খাইয়ে চলে তার দুটি উপায় লেখো।

         উত্তর : বিভিন্ন পরিবেশে জীব যেভাবে নিজেকে খাপ খাইয়ে চলে তার দুটি উপায় হলো—

         র. কচুরিপানার মধ্যে থাকা বায়ুকুঠুরি কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে।

  রর. হাঁসের পা-গুলো পাতার মতো পর্দাবিশিষ্ট থাকায় হাঁস সহজে পানিতে সাঁতার কাটতে পারে।

২৩।      বায়ুকুঠুরি কাকে বলে?

         উত্তর : কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে, তাকে বায়ুকুঠুরি বলে।

২৪।      জীবের মধ্যে অভিযোজন ক্ষমতা থাকার কারণ কী?

         উত্তর : মূলত জীবের বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে অভিযোজন ক্ষমতা থাকে।

২৫।      ক্যাকটাস কাঁটাযুক্ত ও রসালো হয় কেন?

         উত্তর : আত্মরক্ষা ও পানি জমা রাখার জন্য ক্যাকটাস কাঁটাযুক্ত ও রসালো হয়।

২৬।      মরুভূমির প্রাণী উটের পিঠে কুঁজ থাকে কেন?

         উত্তর : মরুভূমির প্রাণী উটের পিঠে কুঁজে পানি জমানো থাকে, যা মরুভূমিতে দীর্ঘক্ষণ পথ চলতে উটকে সাহায্য করে।

২৭।      মরুভূমির দুটি উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো।

         উত্তর : মরুভূমির দুটি উদ্ভিদ ও প্রাণীর নাম নিচে দেওয়া হলো—

         মরুভূমির দুটি উদ্ভিদের নাম খেজুর ও ক্যাকটাস। মরুভূমির দুটি প্রাণীর নাম উট ও সাপ।

ষষ্ঠ শ্রেণি : স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ

প্রদীপ বাড়ৈ, সিনিয়র শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল, অ্যান্ড কলেজ, নিউ বেইলি রোড, ঢাকা

ষষ্ঠ শ্রেণি : স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ
অঙ্কন : মাসুম

গণিত

প্রথম অধ্যায় (অনুশীলনী-১.২)

 

বহু নির্বাচনী প্রশ্ন

১।       ৩, ৫, ৭ সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?

  ক. যৌগিক সংখ্যা  খ. মৌলিক সংখ্যা

  গ. ভগ্নাংশ সংখ্যা  ঘ. দশমিক সংখ্যা

২।       ১ এবং ১৬-এর মধ্যে মোট কয়টি মৌলিক সংখ্যা বিদ্যমান?

  ক. ৩   খ. ৪  
গ. ৫   ঘ. ৬

৩।       ৪০ ও ৫০-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?

  ক. ১টি  খ. ২টি
গ. ৩টি  ঘ. ৪টি

৪।       কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক কোনটি?

  ক. ১   খ. ২  
গ. ৩   ঘ. ৪

৫।       ১ এবং ১০-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা বিদ্যমান?  

  ক. ৩   খ. ৪  
গ. ৫   ঘ. ৬

৬।       নিচের কোন দুটি ক্রমিক মৌলিক সংখ্যা?

  ক. ২১, ২৩     খ. ১৯, ২১
গ. ২৯, ৩১ ঘ. ৩৭, ৪৩

৭।       ২৮ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 

  ক. ১টি  খ. ২টি
গ. ৩টি  ঘ. ৪টি

৮।       মৌলিক সংখ্যা

  i. ১ হতে বৃহত্তর

  ii. গুলোর মধ্যে ২ কেবল জোড় সংখ্যা

  iii. ব্যতীত সব সংখ্যা যৌগিক সংখ্যা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii   
গ.
iiiii  ঘ. i, iiiii

৯।       মৌলিক সংখ্যা   

  i. ২        ii.  ৫        iii. ১৩

  নিচের কোনটি সঠিক?

  ক. i    খ. ii  
গ.
iii   ঘ. i, iiiii

১০।      নিচের তথ্যগুলো লক্ষ করো

  i. ৫-এর গুণনীয়ক ১ ও ৫

  ii. ৭ একটি যৌগিক সংখ্যা

  iii. ১২-এর ১ ও ১২ ছাড়াও এক বা একাধিক গুণনীয়ক আছে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii   
গ.
iiiii  ঘ. i, iiiii

  নিচের তথ্যের ভিত্তিতে ১১ থেকে ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  ৩, ৪, ৭, ৯, ১২, ১৭, ৫২, ৭০, ৯৮।

১১।      সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি?  

  ক. ১৭  খ. ৫২ 
গ. ৭০  ঘ. ৯৮

১২।      সংখ্যাগুলোতে কয়টি মৌলিক সংখ্যা আছে?  

  ক. ২   খ. ৩  
গ. ৪   ঘ. ৫

১৩।      সংখ্যাগুলোতে যৌগিক সংখ্যা কয়টি?  

  ক. ৩   খ. ৪  
গ. ৫   ঘ. ৬

১৪।      নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য?

  ক. ১২০৪ খ. ৮৭৯
গ. ৮৯৫ ঘ. ২৫৮

১৫।      কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য

  ক. ৭৮৩২ খ. ৪৫৯৪
গ. ২১৮৪ ঘ. ১০৭৪

১৬।      ৫, ৯, ১৩, ১৬  সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা?

  ক. ৫, ৯ খ. ৫, ১৩
গ. ৯, ১৩  ঘ. ৯, ১৬

১৭।      নিচের কোন সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক?

  ক. ৭, ২১  খ. ১৫, ৫৭
গ. ২১, ৩৩ ঘ. ৩৩, ৬৫

১৮।      সহমৌলিক সংখ্যাদ্বয় হলো

  i. ১০ ও ২০ ii. ১০ ও ২১

  iii. ২১ ও ১৪৩

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii   
গ.
iiiii  ঘ. i, iiiii

১৯।      ৫৭৮  ২ সংখ্যাটির শূন্যস্থানে নিচের কোন অঙ্ক বসালে তা ৯ দ্বারা বিভাজ্য হবে?

  ক. ২   খ. ৩  
গ. ৪   ঘ. ৫

২০।      নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য?

  ক. ১৮৩ খ. ১৭৩
গ. ১৭০ ঘ. ১০৩

 

  উত্তর : ১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ঘ    ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ
২০. ক।

অষ্টম শ্রেণি : মহাকাশ ও উপগ্রহ

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

অষ্টম শ্রেণি : মহাকাশ ও উপগ্রহ

বিজ্ঞান : দ্বাদশ অধ্যায়

জ্ঞানমূলক প্রশ্ন

১।       ৬২টি উপগ্রহ রয়েছে

  উত্তর : বৃহস্পতি গ্রহের।

২।       মানুষ বহনকারী প্রথম মহাকাশ যানের নাম কী?

  উত্তর : ভস্টক-১।

৩।       মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বেশি ঘনীভূত হয় তাকে কী বলে?

  উত্তর : গ্যালাক্সি।

৪।       মহাবিস্ফোরণ তত্ত্বের পক্ষে যুক্তি তুলে ধরেন কে?

  উত্তর : স্টিফেন হকিং।

৫।       পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব কত?

    উত্তর : ২৫০ কিলোমিটার।

এসএসসির প্রস্তুতি : চেঞ্জিং সেনটেন্সেস

ইকবাল খান, প্রভাষক (ইংরেজি), বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা

এসএসসির প্রস্তুতি : চেঞ্জিং সেনটেন্সেস

ইংরেজি দ্বিতীয় পত্র

Question no 4

Change the sentences according to directions.

(a) Who does not want to succeed in life? (Assertive)

(b) It is not an easy thing. (Affirmative)

(c) Being industrious everyone can prosper in life. (Negative)

(d) The idle always lag behind. (Complex)  

(e) We must work hard so that we can earn money. (Simple)

(f) By working hard, we can improve our lot. (Negative) 

(g) The light of prosperity can be seen by a hard working person. (complex)

 

Answer

(a) Everybody wants to succeed in life.

(b) It is a difficult thing. 

(c)  Being lazy nobody can prosper in life.

(d) Those who are idle always lag behind.

(e) We must work hard to earn money.

(f) Without working hard, we cannot improve our lot.  

(g) The light of prosperity can be seen by a person who is hard working.