বাংলা প্রথম পত্র
প্রবন্ধ
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।’ এখানে মনের দাবি বলতে কী বোঝানো হয়েছে?
ক. খাদ্য গ্রহণ
খ. সাহিত্যের আনন্দ
গ. জ্ঞান অর্জন
ঘ. অর্থ উপার্জন
২। প্রমথ চৌধুরীর মতে, কোনটি সাক্ষাত্ভাবে উদরপূর্তির কাজে লাগে না।
ক. সাহিত্য
খ. লাইব্রেরি
গ. শিক্ষা
ঘ. জীবন
৩। ‘বই পড়া’ প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের ওপর স্থান দিয়েছেন?
ক. হাসপাতাল
খ. মন্দির
গ. স্কুল-কলেজ
ঘ. অর্থবিত্ত
৪। কোন মৃত্যুর রেজিস্টারি রাখা হয় না?
ক. আত্মার
খ. দেহের
গ. পাখির
ঘ. পশুর
৫। ‘বই পড়া’ প্রবন্ধে উল্লিখিত মা চরিত্রটি কিসের প্রতিনিধি?
ক. অভিভাবকের
খ. শিক্ষা পদ্ধতির
গ. শিক্ষকের
ঘ. শিক্ষা প্রণেতার
৬। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। কারণ শিক্ষা হলো—
ক. চর্চার বিষয়
খ. অর্জনের বিষয়
গ. অধ্যয়নের বিষয়
ঘ. অনুশীলনের বিষয়
৭। সুশিক্ষিত লোকমাত্রই—
ক. পণ্ডিত
খ. বিদ্বান
গ. স্বশিক্ষিত
ঘ. আলেম
‘বরিশালের বিখ্যাত দার্শনিক আরজ আলী মাতুব্বর। তিনি পেশায় ছিলেন একজন কৃষক। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি এমন কিছু সাহিত্যকর্ম রেখে গেছেন, যা দর্শন শাস্ত্রের বড় পণ্ডিতরাও পারেননি।
৮। উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন প্রবন্ধে পাওয়া যায়?
ক. বই পড়া
খ. সাহিত্য রূপ ও রীতি
গ. শিক্ষা ও মনুষ্যত্ব
ঘ. পল্লী সাহিত্য
৯। উদ্দীপকের ভাবটি নিচের কোন উক্তির জন্য প্রযোজ্য?
ক. পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়
খ. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গ. শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই বেশি মূল্যবান
ঘ. আত্মপ্রকাশের স্বাধীনতাই মুক্তি
১০। ‘বই পড়া’ প্রবন্ধে যাকে উত্তর সাধক বলা হয়েছে তিনি হলেন—
ক. জজ
খ. শিষ্য
গ. গুরু
ঘ. ল-ইয়ার
১১। শিক্ষকের সার্থকতা কোথায়?
ক. ছাত্রকে শিক্ষাদান করায়
খ. ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম
গ. ছাত্রকে মুখস্থ করানোতে
ঘ. উত্তম সনদ
১২। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে কম নয়—
ক. হাসপাতালের
খ. স্কুলের
গ. কলেজের
ঘ. বিশ্ববিদ্যালয়ের
১৩। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?
ক. লাইব্রেরি প্রতিষ্ঠা করা
খ. সাহিত্য চর্চা করা
গ. পত্রিকা পড়া
ঘ. গুরুর দেওয়া নোট মুখস্থ করা
১৪। ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয়—
i. জ্ঞানচর্চা
ii. সংস্কৃতিবোধ
iii. আত্মার মুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. ii ও iii গ. i ও ii
ঘ. i, ii ও iii
১৫। ‘বই পড়া’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক. গল্প সংগ্রহ
খ. প্রবন্ধ সংগ্রহ
গ. প্রবন্ধ সংকলন
ঘ. নির্বাচিত প্রবন্ধ
১৬। ‘সুসার’ শব্দের অর্থ কী?
ক. অভিভূত
খ. সচ্ছলতা
গ. যা বিকাশ ঘটে
ঘ. গোছানো ভাব
১৭। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?
ক. বীরবল
খ. সব্যসাচী
গ. ভানুসিংহ
ঘ. বনফুল
উত্তর : ১. খ ২. ক ৩. গ
৪. ক ৫. খ ৬. খ ৭. গ
৮. ক ৯. ক ১০. গ ১১. খ
১২. ক ১৩. খ ১৪. ক
১৫. খ ১৬. খ ১৭. ক।


