• ই-পেপার

নিপাহ ভাইরাস কেন ভয়াবহ? ভারতে নতুন সংক্রমণের প্রেক্ষিতে যা জানা জরুরি

পেরুতে উদ্ধার অভিযানের সময় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫

এএফপি
পেরুতে উদ্ধার অভিযানের সময় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫
প্রতীকী ছবি : রয়টার্স

পেরুর আরেকিপা অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছে বলে সোমবার বিমানবাহিনী জানিয়েছে।

এমআই-১৭ হেলিকপ্টারটির সঙ্গে রবিবার বিকেলে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সোমবার পেরুভিয়ান বিমানবাহিনী ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘উদ্ধারকর্মীরা চারজন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছেন... পাশাপাশি হেলিকপ্টারে থাকা ১১ জন যাত্রীর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে।’

বিমানবাহিনী জানায়, আরেকিপায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে হেলিকপ্টারটি অভিযান পরিচালনা করছিল, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ-নির্মিত উড়োজাহাজটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। উদ্ধারকারীরা এটিকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরে খুঁজে পায়।

শুল্ক নিয়ে ‘খেলা’ করতে চাওয়া দেশগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি

এএফপি
শুল্ক নিয়ে ‘খেলা’ করতে চাওয়া দেশগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি
ফাইল ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত সপ্তাহে বৈশ্বিক শুল্ক বাতিল করার পর কোনো দেশ যদি ‘খেলার’ চেষ্টা করে, তবে তাদের ওপর শাস্তিমূলক উচ্চ শুল্ক আরোপ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুঁশিয়ারি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যে কোনো দেশ যদি ওই হাস্যকর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে “খেলা” করতে চায়—বিশেষ করে যেসব দেশ বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রকে “ঠকিয়েছে”—তাদের ওপর তারা যে শুল্কে সম্প্রতি সম্মত হয়েছে তার চেয়ে অনেক বেশি এবং আরো কঠোর শুল্ক আরোপ করা হবে।’

সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত ট্রাম্পের অর্থনৈতিক কর্মসূচিতে বড় আঘাত হেনেছে, যেখানে শুল্ক এবং তা দ্রুত আরোপের ক্ষমতা ছিল তার নীতির মূল উপাদান।

এ মুহূর্তে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, তিনি আশা করেন অংশীদার দেশগুলো ওয়াশিংটনের সঙ্গে করা শুল্ক চুক্তিগুলো ‘মেনে চলবে।’

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট ট্রাম্পের দেশভিত্তিক শুল্কের বিরুদ্ধে রায় দিয়ে বলেছিল, জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে শুল্ক আরোপের ক্ষেত্রে তিনি তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এরপর ট্রাম্প পৃথক একটি আইনের অধীনে আমদানির ওপর নতুন ১৫ শতাংশ শুল্ক ঘোষণা করেন।

ট্রুথ সোশ্যালে সোমবার আরেক পোস্টে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে শুল্ক অনুমোদনের জন্য আমাকে কংগ্রেসে ফিরে যেতে হবে না।’

তিনি আরো দাবি করেন, আদালতের রায়ের মাধ্যমে তিনি ‘আরো বেশি ক্ষমতা ও শক্তি’ পেয়েছেন এবং বিদেশি দেশগুলোর বিরুদ্ধে ‘একেবারে ভয়াবহ’ পদক্ষেপ নিতে ‘লাইসেন্স’ ব্যবহার করতে পারেন।

‘বাংলাদেশ বয়কট’ সিদ্ধান্ত থেকে সরে এলো শিলিগুড়ির হোটেল মালিকরা

অনলাইন ডেস্ক
‘বাংলাদেশ বয়কট’ সিদ্ধান্ত থেকে সরে এলো শিলিগুড়ির হোটেল মালিকরা
সংগৃহীত ছবি

দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে সীমান্তবর্তী শহর শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত। রাজনৈতিক টানাপোড়েন ও দ্বিপক্ষীয় উত্তেজনার প্রেক্ষাপটে জারি করা ‘বাংলাদেশ বয়কট’ সিদ্ধান্ত থেকে সরে এসে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশিদের জন্য পুনরায় হোটেল সেবা চালুর ঘোষণা দিয়েছেন। এতে দুই দেশের পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগে ইতিবাচক বার্তা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রেটার শিলিগুড়ির হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন (জিএসএইচডব্লিউএ) সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সদস্য হোটেল মালিকদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শিলিগুড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, বাংলাদেশে নির্বাচনের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। একই সঙ্গে ভারত-বাংলাদেশ বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। বাংলাদেশে ভারতবিরোধী প্রচার ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও কমেছে বলে তারা উল্লেখ করেন। এসব বিবেচনায় ‘বাংলাদেশ বয়কট, বাংলাদেশি বয়কট’ ঘোষণা প্রত্যাহার করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্র  শিলিগুড়ি যা ‘চিকেন নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের অংশ। এই করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করে। পাশাপাশি বাংলাদেশের ফুলবাড়ী ও হিলি সীমান্তের বাণিজ্যও অনেকাংশে এই অঞ্চলের ওপর নির্ভরশীল। ফলে চিকিৎসা, পর্যটন ও ব্যবসায়িক প্রয়োজনে বাংলাদেশিদের নিয়মিত যাতায়াত ছিল শিলিগুড়িতে।

তবে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাবের অভিযোগ তুলে ২০২৪ সালের ৯ ডিসেম্বর শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তীতে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে গেলে ২০২৫ সালের ডিসেম্বর মাসে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়।

এদিকে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দিল্লি ও আগরতলার সঙ্গে সমন্বয় করে শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই সেখানে কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে সীমান্তবর্তী অঞ্চলে পর্যটন, হোটেল ব্যবসা ও দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন গতি আসবে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়বে।

যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনায় ‘চ্যালেঞ্জপূর্ণ দিনের’ মুখোমুখি ইসরায়েল : নেতানিয়াহু

এএফপি
যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনায় ‘চ্যালেঞ্জপূর্ণ দিনের’ মুখোমুখি ইসরায়েল : নেতানিয়াহু
ফাইল ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল ‘জটিল ও চ্যালেঞ্জপূর্ণ দিনের’ মুখোমুখি বলে সোমবার মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান নতুন পারমাণবিক চুক্তি গ্রহণ না করলে হামলার হুমকি দেওয়ার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে।

পার্লামেন্টে সংক্ষিপ্ত বক্তব্যে নেতানিয়াহু আইনপ্রণেতাদের বলেন, ‘আমরা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জপূর্ণ সময়ের মধ্যে আছি। আমরা সতর্ক রয়েছি এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।’

তিনি ইরানের নেতৃত্বের প্রতি সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি আয়াতোল্লাহ শাসনব্যবস্থাকে জানিয়ে দিয়েছি—তারা যদি তাদের ইতিহাসের সবচেয়ে গুরুতর ভুল করে ইসরায়েল রাষ্ট্রের ওপর হামলা চালায়, তাহলে আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা তারা কল্পনাও করতে পারবে না।’