• ই-পেপার

আজকের দিন : ইতিহাসের আয়নায় ১৫ ফেব্রুয়ারি

ঠিকানার সংলাপে বক্তা

নতুন সরকারকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে

অনলাইন ডেস্ক
নতুন সরকারকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে
রাজধানীর গুলশানে একটি হোটেলে বুধবার নিউ ইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানা আয়োজিত সংলাপ অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন ঠিকানার প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন। ছবি: সংগৃহীত

নবম জাতীয় সংসদ নির্বাচনের পর টানা তিনটি নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের অনেক আগ্রহ ছিল। এমন নির্বাচনের পর যে সরকার গঠিত হয়েছে, তাকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে। এর ভালো দিক হচ্ছে নতুন মন্ত্রিসভায় এক ধরনের বৈচিত্র্যও রয়েছে। 

নিউ ইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানা আয়োজিত সংলাপে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেন। তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবার তাঁদের মন্ত্রী করা হয়নি। বিপরীতে তখন যাঁরা ভালোভাবে দায়িত্ব পালন করেছিলেন, তাদের রাখা হয়েছে। আবার নতুন অনেককে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে, যারা আগে কোনো দায়িত্ব পালন করেননি। এভাবে বিভিন্ন প্রজন্মকে নিয়ে সরকার- এটা ভালো দিক।’

‘ডেটলাইন ঢাকা: কেমন সরকার পেলাম’- শিরোনামে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে ঠিকানার এই সংলাপ হয় অনুষ্ঠিত হয়। 

সংলাপে অতিথি হিসেবে আরো ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুম, মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিন, আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। 

সংলাপ সঞ্চালনায় ছিলেন ঠিকানার প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন।

সংবিধান সংস্কার পরিষদের শপথ : বিএনপির অনীহা কেন?
নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার। কিন্তু তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। জামায়াত ও এনসিপির বিজয়ীরা দুটি পদের জন্যই শপথ নিয়েছেন। 

বিএনপির এমন অবস্থানের সমালোচনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুম। তিনি বলেন, গণভোট হবে, একটি সংবিধান সংস্কার পরিষদ হবে- এসব বিষয় সব দলই জানতো। সেক্ষেত্রে এগুলো নিয়ে যথাযথ আইন করা হয়েছে। বিএনপি জুলাই সনদে সই করা দল। তাঁরা এখন সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টি জানেন না- এটা হতে পারে না।

এ বিষয়ের সঙ্গে একমত নন বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আবার একটি শপথ নেওয়া- এতে সংবিধান অবমাননার ঘটনা ঘটতো। সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার জায়গা থেকেই বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বলে দাবি করেন তিনি।

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়টি হঠাৎ করেই অন্য দলগুলোকে জানিয়েছে- এমন অভিযোগ করেন এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আগেই বিরোধীদলের নেতাদের জানাতেন যে, সংবিধানে যুক্ত করার পর সব দল মিলে দ্বিতীয় পদটিতে শপথ নিলে ভালো হবে, তখন অন্য কেউ দ্বিমত করতেন না।

এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ আরো বলেন, ‘বিএনপি সংসদে নিরঙ্কুশ বিজয় পেয়ে এখন অবস্থান পরিবর্তন করছে। তাঁরা যদি এখন বলেন গণভোট সংবিধানসম্মত নয়, তাহলে কিছু করার থাকবে না অন্য দলগুলোর। আসলে এত সংবিধান দেখালে, আইন দেখালে জুলাই গণ-অভ্যুত্থানই অসাংবিধানিক ব্যাপার হয়ে যায়।’

পররাষ্ট্রমন্ত্রী হলেন খলিলুর রহমান : এই নিয়োগের কারণ কী?
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন ড. খলিলুর রহমান। তিনি বিএনপি সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। নতুন সরকারের এটা বড় চমক বলে মনে করেন অতিথিরা। কারণ একসময় এই উপদেষ্টারই পদত্যাগ চেয়েছিলেন বিএনপি নেতারা। এখন পুরো বিপরীত সিদ্ধান্ত নেওয়ার কারণ কী?- এমন প্রশ্নের জবাবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, রাজনীতি আসলে স্থির কিছু নয়। প্রথমে একরকম মনে হলেও পরে দেখা গেছে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ড. খলিল অনেক কাজ করেছেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের যে কূটনীতি, সেখানে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন।

একই বিষয়ে আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ড. খলিলের পেশাদার জীবনে অনেক কৃতিত্ব রয়েছে। তিনি হয়তো অন্তর্বর্তী সরকারের সময় নিজের দক্ষতার পরিচয় দিতে পেরেছিলেন। একই সঙ্গে তিনি দক্ষতার সঙ্গে হয়তো বিএনপির সঙ্গেও যোগাযোগ রাখতে পেরেছেন। যার জন্য তিনি পুরস্কৃত হলেন নতুন ক্যাবিনেটে জায়গা পেয়ে।

কূটনীতির কিছু চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি ড. খলিলকে কাজে লাগাতে চায়- এমনটি হতে পারে বলে মনে করেন মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিন। তাঁর ভাষ্যমতে, অন্তর্বর্তী সরকার অস্বাভাবিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল। সেই অস্বাভাবিকতা এখনও পুরোপুরি কাটেনি। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপার রয়েছে। বিগত সময়ে কূটনীতির দর কষাকষিতে ভূমিকা রেখেছিলেন হয়তো ড. খলিল। বিষয়গুলো এখনো রয়ে গেছে। সেই চ্যালেঞ্জ নিজে নিতে চায় না বিএনপি। তাই খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছেন তাঁরা।

সামনে যেসব চ্যালেঞ্জ
অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে মনযোগ দিয়েছিল। তাঁদের সময়ে বিনিয়োগ পরিস্থিতি ভালো ছিল না। অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিও ছিল নাজুক। বিএনপি সরকারকে এগুলোর ইতিবাচক পরিবর্তনে কাজ করতে হবে বলে মন্তব্য করেন মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিন। তিনি আরো বলেন, ‘ড. ইউনূস সরকারের আমলে সাংবাদিকদের প্রতি সরাসরি হুমকি ছিল না। রাষ্ট্রের দিক থেকেও খবরদারি কম ছিল। কিন্তু অনলাইন মব তৈরি করে সাংবাদিকদের কণ্ঠরোধের প্রবণতা লক্ষণীয় ছিল। বট বাহিনীর অপতৎপরতা ছিল অনলাইনে। এটা যদি এখনও থাকে, তবে প্রকৃত সাধারণ মানুষের মতামত কিন্তু আমরা জানতে পারব না। সেখান থেকে আমাদের বের হতে হবে।’

নতুন সরকারের কাছে প্রত্যাশার জায়গা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুম বলেন, ‘আমাদের দেশের মানুষ যেটা চায়, সেটা হচ্ছে আইন দ্বারা সে নিপীড়িত হবে না। নতুন সরকারের কাছে আশা করবো, মানুষের এই আকাঙ্খা যাতে পূরণ হয়।’ তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতার প্রভাবে যে লুণ্ঠন, চাঁদাবাজি, দখলবাজি হয়; সেটা যদি বিএনপি সরকার শুরু থেকেই বন্ধ করে, তাহলে মানুষ তাদের প্রতি সন্তুষ্ট থাকবে। এই সরকার অনেক দূর যেতে পারবে বলে মনে করেন তিনি।

মহান শহীদ দিবসে শিলালিপির আয়োজন

অনলাইন ডেস্ক
মহান শহীদ দিবসে শিলালিপির আয়োজন
ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সাংস্কৃতিক সংগঠন শিলালিপি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। এ উপলক্ষে পুরান ঢাকার ওয়ারীর লারমিনি স্ট্রিটে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে ছিল নানা আয়োজন। 

আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় একুশের কালজয়ী গান  ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ দলীয় পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেন্দ্রের উপপরিচালক মৌসুমী আক্তার মনিকার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট চিত্রশিল্পী ও কেন্দ্রের পরিচালক উত্তম কুমার রায়।  শিশুদের সংস্কৃতিমনষ্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করতে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

ভালুক কি আসলে শীতনিদ্রায় যায়?

অনলাইন ডেস্ক
ভালুক কি আসলে শীতনিদ্রায় যায়?
সংগৃহীত ছবি

আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি ভালুক শীতকালে শীতনিদ্রায় যায়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, ভালুক আসলে ডিপ হাইবারনেশন বা গভীর শীতনিদ্রায় যায় না। কাঠবিড়ালি বা বাদুড়ের মতো প্রাণীরা যেভাবে শরীরের তাপমাত্রা একদম কমিয়ে ফেলে এবং প্রায় মৃতবৎ পড়ে থাকে, ভালুক তেমনটা করে না।

ভালুক শীতকালে যে অবস্থায় থাকে তাকে বলা হয় টর্পোর। শীতনিদ্রা হলো স্বেচ্ছায় নেওয়া বিশ্রাম, আর টর্পোর হলো খাবারের অভাবে শরীরকে টিকিয়ে রাখার একটি কৌশল। টর্পোরের সময় ভাল্লুক একটানা ঘুমায় না। তারা মাঝেমধ্যে শরীরের পজিশন পরিবর্তন করে, যাতে গায়ে ঘা না হয়। এমনকি স্ত্রী ভালুক এই ঘুমের মধ্যেই বাচ্চার জন্ম দেয় এবং তাদের যত্ন নেয়।

শীতের আগে ভালুক প্রচুর খেয়ে শরীরে চর্বি জমায়। ঘুমের সময় এই চর্বি থেকেই তারা শক্তি পায়। এই সময় তারা কিছু খায় না, এমনকি মলমূত্র ত্যাগও করে না। স্বাভাবিক সময়ে ভালুকের হার্টবিট মিনিটে ৮৪ বার হলেও টর্পোরের সময় তা কমে ১৯ বারে নেমে আসে।

সব ভাল্লুক কি এমন করে?
না, সব ভালুক এমনটা করে না। এটি মূলত খাবারের ওপর নির্ভর করে।

কালো ও বাদামী ভালুক গাছপালা বেশি খায়। শীতকালে গাছপালা থাকে না বলে এরা ঘুমানোর কৌশল নেয়।

মেরু ভালুক মাংসাশী। শীতকালেও এদের শিকার (সিল মাছ) পাওয়া যায়, তাই এরা সারা বছর সক্রিয় থাকে। তবে গর্ভবতী মেরু ভালুকরা বিশ্রামের জন্য গর্তে আশ্রয় নেয়।

পান্ডা মোটেও এমন ঘুমে যায় না। কারণ বাঁশ খেয়ে তারা শরীরে যথেষ্ট চর্বি জমাতে পারে না। ঠাণ্ডা বাড়লে তারা পাহাড়ের নিচে নেমে আসে। 

বিজ্ঞানীরা ভালুকের এই প্রক্রিয়াটি নিয়ে গবেষণা করছেন। কারণ ভালুক মাসের পর মাস নড়াচড়া না করেও তাদের পেশি শুকিয়ে যায় না বা রক্ত জমাট বাঁধে না। এটি বুঝতে পারলে দীর্ঘ সময় হাসপাতালে শুয়ে থাকা রোগীদের চিকিৎসা এবং মহাকাশচারীদের দীর্ঘ যাত্রায় শরীর সুস্থ রাখার নতুন উপায় বের করা সম্ভব হবে।

সূত্র : পপুলার সাইন্স

চাঁদে যাওয়ার রকেটে জ্বালানিসংক্রান্ত সমস্যা, বিপাকে নাসার নতুন মিশন

অনলাইন ডেস্ক
চাঁদে যাওয়ার রকেটে জ্বালানিসংক্রান্ত সমস্যা, বিপাকে নাসার নতুন মিশন
ছবিসূত্র : রয়টার্স

চাঁদে মানুষ পাঠানোর ঐতিহাসিক লক্ষ্য নিয়ে কাজ করছে নাসা। কিন্তু সম্প্রতি আর্টেমিস ২ মিশনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় রকেটের জ্বালানি নিঃসরণ হওয়ার সমস্যা ধরা পড়েছে। এই সমস্যার কারণে চারজন নভোচারীকে নিয়ে চাঁদের চারপাশ ঘুরে আসার ১০ দিনের মিশনটি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

রকেটের মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় অতিশীতল তরল হাইড্রোজেন। পরীক্ষার সময় দেখা যায়, রকেটের সংযোগস্থল থেকে এই হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে। হাইড্রোজেনের অণুগুলো খুব ছোট হওয়ায় সামান্য ফাঁক পেলেই তা বের হয়ে যায়। নাসার প্রকৌশলীরা জানান, এটি বেশ পুরনো সমস্যা; এর আগে ২০২২ সালেও একই কারণে বারবার উৎক্ষেপণ পেছানো হয়েছিল।

ঝুঁকি থাকা সত্ত্বেও নাসা হাইড্রোজেন ব্যবহার করে, কারণ এটি রকেটকে অনেক বেশি শক্তি দিতে পারে। কম জ্বালানি পুড়িয়ে অনেক বেশি ওজন মহাকাশে পাঠানো সম্ভব হয় বলে এটি রকেট বিজ্ঞানে অত্যন্ত কার্যকর।

বিশেষজ্ঞরা বলছেন, এই রকেটে পুরনো ‘স্পেস শাটল’ প্রগ্রামের যন্ত্রাংশ ও প্রযুক্তি নতুন করে ব্যবহার করা হয়েছে। মার্কিন সংসদীয় সিদ্ধান্তের কারণে পুরনো কর্মীদের কাজ ও সরবরাহব্যবস্থা ঠিক রাখতে গিয়েই নাসা পুরনো পদ্ধতিতে রকেটটি বানিয়েছে। বর্তমানে নাসা স্বীকার করেছে যে এই রকেটটি এখনো পুরোপুরি ‘অপারেশনাল’ নয়, বরং একটি পরীক্ষামূলক পর্যায়ে আছে।

নাসা ইতিমধ্যে নিঃসরণ হওয়া জায়গার সিলগুলো পরিবর্তন করেছে এবং বিশেষ কৌশলে জ্বালানি পূর্ণ করার কাজ চালাচ্ছে। নাসা প্রশাসক জানিয়েছেন, নতুন করে পরীক্ষার পর নিঃসরণের হার কমে এসেছে। তাদের দাবি, হাইড্রোজেনে লিকের ভয় থাকলেও তারা এটি নিরাপদে ব্যবহার করতে দক্ষ।

সূত্র : সিএনএন

আজকের দিন : ইতিহাসের আয়নায় ১৫ ফেব্রুয়ারি