• ই-পেপার

১৩৫৯৯ প্রতিষ্ঠানপ্রধান পদে নিয়োগে আবেদনের সময় বাড়ল

৫ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ হলো প্রথম ধাপের আবেদন

অনলাইন ডেস্ক
৫ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ হলো প্রথম ধাপের আবেদন
সংগৃহীত ছবি

ইতালিতে তিন বছর মেয়াদি (২০২৬-২০২৮) পাঁচ লাখ শ্রমিক নেওয়ার প্রথম ধাপের ক্লিক ডে শেষ হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটার এই পর্বে বিভিন্ন খাতে আবেদন সম্পন্ন হয়। জটিল প্রক্রিয়া ও কড়াকড়ির কারণে আবেদন কম জমা হওয়ায় এবার যোগ্য ব্যক্তিদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের তিন বছর মেয়াদি ভিসায় বিভিন্ন খাতে শ্রমিক ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সিজনাল বা মৌসুমী কাজ, কৃষি ও পর্যটন খাতে ৮৮ হাজার। নন-সিজনাল ৭৬ হাজার ২০০ এবং স্বনির্ভর কাজের জন্য ৬৫০ জন শ্রমিকের কোটা ছিল।

১২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে এই আবেদনের সময়সীমা বা ক্লিক ডেগুলো অনুষ্ঠিত হয়। তবে শেষ দিনে ডমেস্টিক বা গৃহস্থালি কাজের জন্য আবেদনের চাপ ছিল তুলনামূলক বেশি।

ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এবার আবাসন সনদ বা রেসিডেন্স সংক্রান্ত কড়াকড়ি ও জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই আবেদন করতে পারেননি। যারা এই কঠিন ধাপগুলো পার করে আবেদন জমা দিতে পেরেছেন, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।
 
তবে ভিসা পাওয়ার এই সুযোগকে পুঁজি করে দালাল চক্র যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী ১ লাখ ৬৫ হাজার শ্রমিকের জন্য আগাম ফরম পূরণ প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
সংগৃহীত ছবি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে আটটি বিভাগীয় শহরে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এ পরীক্ষা হবে ৩ ঘণ্টায়। অন্য বিষয়ের পরীক্ষাগুলো হবে যথাক্রামে ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩ এপ্রিল।

পরীক্ষার কেন্দ্র : ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ

নির্দেশনাগুলো
আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

বিস্তারিত দেখতে প্রবেশ করুন এই লিংকে

৫০ লাখ টাকা বেতনে বরফের দেশে চাকরি, থাকা-খাওয়া ও যাতায়াত ফ্রি

অনলাইন ডেস্ক
৫০ লাখ টাকা বেতনে বরফের দেশে চাকরি, থাকা-খাওয়া ও যাতায়াত ফ্রি
সংগৃহীত ছবি

মাইনাস তাপমাত্রা, ছয় মাসের অন্ধকার আর চারদিকে শুধু বরফ—ভাবতেই কাঁপুনি ধরছে? তবে এই প্রতিকূল পরিবেশই যদি আপনার কাছে অ্যাডভেঞ্চার মনে হয়, তাহলে আপনার জন্য দারুণ সুখবর। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে অ্যান্টার্কটিকায় তাদের গবেষণা কেন্দ্রগুলোতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে।

এই চাকরিতে সবচেয়ে বড় আকর্ষণ বার্ষিক বেতন ৩০ হাজার ২৪৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা) থেকে শুরু। সেই সঙ্গে থাকা-খাওয়া, যাতায়াত, বিশেষ শীতবস্ত্র, এমনকি প্রশিক্ষণ—সব কিছুই সম্পূর্ণ ফ্রি। কর্মীদের কোনো খরচই বহন করতে হবে না।

বর্তমানে যেসব পদে আবেদন নেওয়া হচ্ছে—

  • শেফ
  • কাঠমিস্ত্রি
  • প্লাম্বার
  • ইলেকট্রিশিয়ান
  • প্ল্যান্ট অপারেটর
  • বোটিং অফিসার
  • আবহাওয়া পর্যবেক্ষক

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে অ্যান্টার্কটিকা জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে স্টেশন লিডার, প্রাণিবিদ্যা, ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ আরো কয়েকটি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরো পড়ুন
দেশে নতুন প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, বিজ্ঞানীদের সতর্কবার্তা

দেশে নতুন প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, বিজ্ঞানীদের সতর্কবার্তা

 

অ্যান্টার্কটিকায় কাজ মানেই আরাম নয়। বছরের প্রায় ছয় মাস সূর্যের আলো দেখা যায় না। চারদিকে শুধু অন্ধকার, বরফ আর ভয়ংকর তুষারঝড়। কখনো কখনো তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াসে।

রথেরা রিসার্চ স্টেশনের অপারেশন ম্যানেজার মাইক ব্রায়ান বলেন, ‘একটি ছোট সমাজ চালাতে যেমন শেফ দরকার, তেমনি দরকার মেকানিক, কারিগর ও প্রকৌশলী। আমাদের কর্মীরা সাধারণ মানুষ, কিন্তু কাজ করেন পৃথিবীর সবচেয়ে অসাধারণ জায়গাগুলোর একটিতে।’

এই চাকরিগুলোর চুক্তির মেয়াদ ৬ থেকে ১৮ মাস পর্যন্ত হতে পারে। এখানে কাজের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলগতভাবে মানিয়ে নেওয়া। হ্যালি-৬ গবেষণা স্টেশনে ছয় বছর ধরে কাজ করা ফিল কুলম্যান বলেন, ‘এটা শুধু একটা স্টেশন নয়, এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের পরিবার। এখানে টিকে থাকতে হলে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর দলগত মানসিকতা সবচেয়ে জরুরি।’

আরো পড়ুন
সারাক্ষণ চোখ লাল থাকার পেছনের কারণ কী, কখন সতর্ক হবেন

সারাক্ষণ চোখ লাল থাকার পেছনের কারণ কী, কখন সতর্ক হবেন

 

যাদের মধ্যে চরম শীত সহ্য করার সাহস, অভিযোজন ক্ষমতা আর অ্যাডভেঞ্চারের নেশা আছে, তাদের জন্য এই চাকরি হতে পারে জীবনের সবচেয়ে ব্যতিক্রমী অধ্যায়। আগ্রহীরা ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে আবেদন করতে পারবেন। বরফের রাজ্যে কাজ করার স্বপ্ন থাকলে, সুযোগটা হাতছাড়া না করাই ভালো।

সূত্র : ডেইলি মেইল

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

অনলাইন ডেস্ক
রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা
সংগৃহীত ছবি

আকর্ষণীয় বেতনে কাজের সুযোগ দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটি তাদের ‘ফিল্ড অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম : ফিল্ড অফিসার

পদসংখ্যা : ১ জন

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

অভিজ্ঞতা : ২ বছর

বেতন : ৫০,০০০ টাকা

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

বয়স : নির্ধারিত নয়

কর্মস্থল : রাজশাহী

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ৭ ফেব্রুয়ারি ২০২৬