• ই-পেপার

৫০ লাখ টাকা বেতনে বরফের দেশে চাকরি, থাকা-খাওয়া ও যাতায়াত ফ্রি

১৩৫৯৯ প্রতিষ্ঠানপ্রধান পদে নিয়োগে আবেদনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক
১৩৫৯৯ প্রতিষ্ঠানপ্রধান পদে নিয়োগে আবেদনের সময় বাড়ল
সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীরা ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনলাইন আবেদনের শেষ সময় ছিল ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট) শূন্য পদের তথ্য দেওয়া হয়েছে। তাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১৪০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি। তিন অধিদপ্তরের সর্বমোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯।

কিভাবে আবেদন করবেন

বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিংক দেওয়া হয়েছে। ওয়েবসাইটে ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি পাবেন এই ওয়েবসাইটে ।

নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টন, পরীক্ষার বিষয়, সময় ও যোগ্যতা বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি পাবেন এই ওয়েবসাইটে

৫ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ হলো প্রথম ধাপের আবেদন

অনলাইন ডেস্ক
৫ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ হলো প্রথম ধাপের আবেদন
সংগৃহীত ছবি

ইতালিতে তিন বছর মেয়াদি (২০২৬-২০২৮) পাঁচ লাখ শ্রমিক নেওয়ার প্রথম ধাপের ক্লিক ডে শেষ হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটার এই পর্বে বিভিন্ন খাতে আবেদন সম্পন্ন হয়। জটিল প্রক্রিয়া ও কড়াকড়ির কারণে আবেদন কম জমা হওয়ায় এবার যোগ্য ব্যক্তিদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের তিন বছর মেয়াদি ভিসায় বিভিন্ন খাতে শ্রমিক ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সিজনাল বা মৌসুমী কাজ, কৃষি ও পর্যটন খাতে ৮৮ হাজার। নন-সিজনাল ৭৬ হাজার ২০০ এবং স্বনির্ভর কাজের জন্য ৬৫০ জন শ্রমিকের কোটা ছিল।

১২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে এই আবেদনের সময়সীমা বা ক্লিক ডেগুলো অনুষ্ঠিত হয়। তবে শেষ দিনে ডমেস্টিক বা গৃহস্থালি কাজের জন্য আবেদনের চাপ ছিল তুলনামূলক বেশি।

ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এবার আবাসন সনদ বা রেসিডেন্স সংক্রান্ত কড়াকড়ি ও জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই আবেদন করতে পারেননি। যারা এই কঠিন ধাপগুলো পার করে আবেদন জমা দিতে পেরেছেন, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।
 
তবে ভিসা পাওয়ার এই সুযোগকে পুঁজি করে দালাল চক্র যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী ১ লাখ ৬৫ হাজার শ্রমিকের জন্য আগাম ফরম পূরণ প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
সংগৃহীত ছবি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে আটটি বিভাগীয় শহরে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এ পরীক্ষা হবে ৩ ঘণ্টায়। অন্য বিষয়ের পরীক্ষাগুলো হবে যথাক্রামে ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩ এপ্রিল।

পরীক্ষার কেন্দ্র : ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ

নির্দেশনাগুলো
আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

বিস্তারিত দেখতে প্রবেশ করুন এই লিংকে

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

অনলাইন ডেস্ক
রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা
সংগৃহীত ছবি

আকর্ষণীয় বেতনে কাজের সুযোগ দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটি তাদের ‘ফিল্ড অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম : ফিল্ড অফিসার

পদসংখ্যা : ১ জন

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

অভিজ্ঞতা : ২ বছর

বেতন : ৫০,০০০ টাকা

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

বয়স : নির্ধারিত নয়

কর্মস্থল : রাজশাহী

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ৭ ফেব্রুয়ারি ২০২৬