• ই-পেপার

রংপুর-৪

জাতীয় পার্টির প্রার্থীর গাড়ি আটকে হেনস্তা

মাঝে মাঝে এমন নির্বাচন হওন দরকার বেশ ঈদ ঈদ লাগতাছে!

মাঝে মাঝে এমন নির্বাচন হওন দরকার বেশ ঈদ ঈদ লাগতাছে!

খাগড়াছড়ির তিন কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির তিন কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

খাগড়াছড়ি সংসদীয় আসনের অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রগুলো হলো দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি ভোটকেন্দ্র। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার জটিলতার কারণে এসব কেন্দ্রকে সবচেয়ে দুর্গম হিসেবে বিবেচনা করা হয়। গত সোমবার দুপুরে প্রথমে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড়ে যায় দুর্গম শুকনাছড়ি কেন্দ্রে। পরে পর্যায়ক্রমে লক্ষ্মীছড়ির ফুত্যাছড়ি এবং দীঘিনালার নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এরই মধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির যৌথ টহল জোরদার করা হয়েছে। খাগড়াছড়িতে মোট ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ।

 

রাজারহাটে ভোটকেন্দ্রে ৩৭৮ সিসি ক্যামেরা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজারহাটে ভোটকেন্দ্রে ৩৭৮ সিসি ক্যামেরা

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬৩টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তায় প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে এবং বাহিরে ছয়টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, রাজারহাট উপজেলায় মোট ভোটকেন্দ্র ৬৩টি, ভোটকক্ষ ৩৩৭টি, মোট ভোটার এক লাখ ৭২ হাজার ৬৯১ জন। উপজেলার সব ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরাগুলো উপজেলা হেডকোয়ার্টারসহ বিভিন্ন জায়গা থেকে তাত্ক্ষণিক মনিটর করা যাবে। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য রয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান

চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। গত সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সরোয়ার আলমগীর বলেন, বিএনপি সব সময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। তিনি অভিযোগ বা শঙ্কার ঊর্ধ্বে উঠে ভোটারদের উত্সবমুখর পরিবেশে কেন্দ্রে আসার অনুরোধ জানান। তিনি বলেন, আমাদের প্রত্যাশা একটাই ভোটাররা যেন নির্বিঘ্নে এবং কোনো প্রকার বাধা ছাড়াই কেন্দ্রে আসতে পারেন। তাঁরা যেন নিজেদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এ সময় তিনি নির্বাচনী এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।