ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে জোর করে প্রবেশ করা এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। ওই ব্যক্তির কাছে একটি শটগান এবং একটি জ্বালানি ভর্তি পাত্র ছিল। এই ঘটনার সময় ট্রাম্প সেখানে ছিলেন না। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ (স্থানীয় সময় রবিবার) ভোরে মার-এ-লাগোর সুরক্ষিত সীমানার ভেতরে অবৈধভাবে প্রবেশ করার পর সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে এক সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে।’ সূত্র : বিবিসি


