• ই-পেপার

‘ভারত বিরোধিতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, গুলিতে নিহত ১

কালের কণ্ঠ ডেস্ক
ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, গুলিতে নিহত ১

ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার--লাগো এস্টেটে জোর করে প্রবেশ করা এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। ওই ব্যক্তির কাছে একটি শটগান এবং একটি জ্বালানি ভর্তি পাত্র ছিল। এই ঘটনার সময় ট্রাম্প সেখানে ছিলেন না। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (স্থানীয় সময় রবিবার) ভোরে মার-এ-লাগোর সুরক্ষিত সীমানার ভেতরে অবৈধভাবে প্রবেশ করার পর সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে এক সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। সূত্র : বিবিসি

 

সংক্ষিপ্ত

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

কালের কণ্ঠ ডেস্ক
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে। নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত ৯ বছরের মধ্যে এই প্রথম নিউইয়র্ক সিটিতে এমন ব্লিজার্ড ওয়ার্নিং বা তুষারঝড়ের সতর্কতা দেওয়া হলো। যুক্তরাষ্ট্রজুড়ে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।  উত্তর ক্যারোলাইনা থেকে শুরু করে উত্তর মেইন পর্যন্ত এবং পূর্ব কানাডার কিছু অংশেও উইন্টার স্টর্ম ওয়ার্নিং বা শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : বিবিসি

নয়াদিল্লির অঙ্গীকার

৩১ মার্চের পর নকশাল আন্দোলন থাকবে না

কালের কণ্ঠ ডেস্ক
৩১ মার্চের পর নকশাল আন্দোলন থাকবে না

ভারতে দীর্ঘদিন ধরে মাওবাদী গেরিলাদের বিরুদ্ধে সশস্ত্র ও রক্তক্ষয়ী অভিযান চালাচ্ছে প্রশাসন। নয়াদিল্লির দাবি, এই অভিযান প্রায় শেষ পর্যায়ে। সম্প্রতি এক জ্যেষ্ঠ মাওবাদী গেরিলা কমান্ডার আত্মসমর্পণ করেছেন। ওই ঘটনাকে ঘিরেই ভারত সরকার আগাম বিজয়বার্তা প্রচার করছে। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

১৯৬৭ সালে হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রামে চীনের কমিউনিস্ট নেতা মাও জেদংয়ের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে একদল বিপ্লবী সমাজ পরিবর্তনের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। ওই আন্দোলনকে দেশদ্রোহিতার তকমা দিয়ে এর বিরুদ্ধে সশস্ত্র অভিযান শুরু করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর বেশ কয়েকবার ক্ষমতার পটপরিবর্তন হলেও নকশালপন্থীদের প্রতি মনোভাব বদলায়নি নয়াদিল্লির।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে নকশালপন্থীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে সেনাবাহিনী। আগামী মার্চের মধ্যেই এই আন্দোলনকে সমূলে উৎপাটন করার উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে সেনারা। দীর্ঘদিন ধরে মধ্য-ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের সশস্ত্র কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে এসেছেন থিপ্পিরি তিরুপতি। সূত্র : এএফপি

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কসহ দেশটির বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল নিউইয়র্কে তীব্র তুষারপাতের মধ্যে হেঁটে যাচ্ছেন স্থানীয়রা। ছবি : রয়টার্স