• ই-পেপার

‘ভুল প্রমাণ হলে সিনেমা বানানো ছেড়ে দেব’, পরিচালকের চ্যালেঞ্জ

বিতর্কের জেরে আদালতের দ্বারস্থ রণবীর সিং

বিনোদন ডেস্ক
বিতর্কের জেরে আদালতের দ্বারস্থ রণবীর সিং
সংগৃহীত ছবি

‘কান্তারা ২’ ঘিরে বিতর্কের জেরে দায়ের হওয়া মামলা বাতিলের আবেদন জানিয়ে কর্ণাটক হাইকোর্টে হাজির হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বেঙ্গালুরুতে হওয়া মামলাটি এখন আদালতের শুনানির অপেক্ষায়।

২০২৬ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় রণবীর সিংয়ের বিরুদ্ধে একটি মামলা করেন বেঙ্গালুরুভিত্তিক আইনজীবী প্রশান্ত মেথাল। 

অভিযোগ, তিনি উপকূলীয় কর্ণাটকের চাভুন্ডি দৈব ঐতিহ্য এবং হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

তার অভিযোগ, ২০২৫ সালের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়া-এর সমাপনী অনুষ্ঠানে রণবীর এমন কিছু মন্তব্য করেন এবং মঞ্চে একটি পরিবেশনা দেন, যা দৈব ঐতিহ্যের পবিত্র উপাদানকে বিদ্রুপ করেছে।

এফআইআর অনুযায়ী, মেথাল ২ ডিসেম্বর একটি ইনস্টাগ্রাম ভিডিও দেখার পর বিষয়টি জানতে পারেন। অভিযোগে বলা হয়, রণবীর নাকি পঞ্জুরলি ও গুলিগা দৈবের অভিব্যক্তি নকল করেন এবং চাভুন্ডি দৈবকে “মেয়ে ভূত” বলে উল্লেখ করেন।

অভিযোগে আরো বলা হয়, উপকূলীয় কর্ণাটকে চাভুন্ডি দৈবকে দেবীশক্তির প্রতীক ও রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। তাঁকে ‘ভূত’ হিসেবে উল্লেখ করা ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তা বিকৃত উপস্থাপনা হিসেবে বিবেচিত।

মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় দায়ের করা হয়েছে।

জানা গেছে, বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি পাঠানো হয়েছে এবং আগামী ৮ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে ২০২৬ সালের ২৩ জানুয়ারি আদালত পুলিশকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতেই মামলা রুজু করা হয়।

বর্তমানে এফআইআর বাতিলের আবেদন নিয়ে কর্ণাটক হাইকোর্টে শুনানির অপেক্ষায় রণবীর সিং।

সূত্র : এনডিটিভি

কারামুক্তির পর শুটিংয়ে ফিরেছেন রাজপাল যাদব

বিনোদন ডেস্ক
কারামুক্তির পর শুটিংয়ে ফিরেছেন রাজপাল যাদব
সংগৃহীত ছবি

চেক বাউন্স মামলায় তিহার জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে আবারও শুটিং সেটে ফিরেছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। মুম্বাই পৌঁছানোর পরপরই তিনি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার শুটিং শুরু করেছেন বলে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে তার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। 

দিল্লি হাইকোর্ট সম্প্রতি রাজপাল যাদবের সাজা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করে অন্তর্বর্তীকালীন জামিন দেন। বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা-এর বেঞ্চ ১ লাখ রুপির ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের এক জামিনদারের বিনিময়ে এই আদেশ প্রদান করেন। 

আদালত উল্লেখ করেছে যে, অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে ইতোমধ্যেই দেড় কোটি রুপি জমা দেওয়া হয়েছে।

কারাগার থেকে মুক্তির পর সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজপাল। তিনি জানান, “সবার ভালোবাসা ও সমর্থনের জন্য আমি অত্যন্ত অভিভূত।”

এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তার তিন দশকের অভিনয় জীবনের স্মৃতিচারণ করেন। চলমান আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “যেহেতু বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন, তাই এ সংক্রান্ত যেকোনো আইনি তথ্যের জন্য আমার আইনজীবী ভাস্কর উপাধ্যায় সঠিক ব্যাখ্যা দেবেন। এখন আমি পুরোপুরি কাজে মনোযোগ দিতে চাই।”

আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ রাজপাল যাদব ছাড়াও অভিনয় করছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল এবং জনি লিভার প্রমুখ।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন কিস্তি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।

সূত্র : এনডিটিভি 

ফের অসুস্থ হয়ে হাসপাতালে দীপিকা

বিনোদন ডেস্ক
ফের অসুস্থ হয়ে হাসপাতালে দীপিকা
সংগৃহীত ছবি

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম গত বছর মে-জুন মাস থেকে অসুস্থ ছিলেন। তার যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যান্সার ধরা পড়ে। তখন হাসপাতালে ভর্তি হয়ে টেনিস বলের আকারের টিউমার অপসারণ করেছিলেন চিকিৎসকরা। 

দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হওয়ার পথে ছিলেন তিনি। ক্যান্সারের চিকিৎসার সময় মুঠো মুঠো চুল পড়েছিল তার। সন্তান ও সংসারকে নিয়ে ব্যস্ত থাকার কারণে শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে করার পর ছোট পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দীপিকা। 

ক্যান্সারে আক্রান্ত হওয়ার সময় চিকিৎসকদের কাছে তিনি বলেছিলেন, ‘আমার কোনো বিষয় নিয়ে আগ্রহ নেই। আমাকে দেখতে খারাপ লাগবে কি না, তাতে কিছু যায়-আসে না! খালি দুবেলা চিনি দিয়ে মিষ্টি চা খাওয়াটা বন্ধ করতে বলবেন না।’ তবে এই আবদার পুরোপুরি মানা হয়নি।

মাঝে কয়টা মাস সুস্থ ছিলেন দীপিকা। কিন্তু ২০ ফেব্রুয়ারি থেকে ফের পেটে ব্যথা শুরু হয়। ২৪ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার অস্ত্রোপচার নয়, নতুনভাবে দেখা সিস্টটি পুড়িয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে তাকে কেমোথেরাপিও দিতে হতে পারে, জানিয়েছে অভিনেত্রীর স্বামী।

দীপিকা কক্করের চিকিৎসা চলমান থাকলেও ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানাচ্ছেন।

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মডেলের

বিনোদন ডেস্ক
প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মডেলের
সংগৃহীত ছবি

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। সামাজিক মাধ্যমে নিজের শরীরে আঘাতের চিহ্নের ছবি প্রকাশ করে তিনি বিচার দাবি করেছেন। পাশাপাশি থানায় মামলা করার বিষয়টিও নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি তাকে মারধর করা হয়। 

ইকরার অভিযোগ, তার প্রাক্তন স্বামী দীর্ঘ সময় ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং এক পর্যায়ে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর তিনি দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে ইকরা জানান, অনেক দিন ধরেই তিনি এই নির্যাতন সহ্য করে আসছিলেন। তবে আর নীরব না থেকে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। 

তার ভাষায়, ‘নীরবতা অপরাধীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়।’

এক পোস্টে পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে তিনি লেখেন, আল্লাহ সব অন্যায় ও অশ্রু সম্পর্কে অবগত। সূরা ইব্রাহিম-এর একটি আয়াত উল্লেখ করে ইকরা বলেন, জালেমরা যা করে আল্লাহ তা থেকে গাফেল নন। অত্যাচারকে তিনি শক্তির নয়, বরং ভীরুতার পরিচয় বলেও মন্তব্য করেন। একই সঙ্গে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করে সকল নারীর নিরাপত্তা ও সাহসের জন্য দোয়া চান।

তবে পরে সেই পোস্টটি সরিয়ে ফেলেন তিনি। বর্তমানে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্টটির আর কোনো অস্তিত্ব নেই। এ বিষয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা দেননি ইকরা।