• ই-পেপার

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি
সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস পালিত
সংগৃহীত ছবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রভাতফেরি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাস গেট থেকে প্রভাতফেরি যাত্রা শুরু করে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর সাউথইস্ট বোর্ড অব ট্রাস্ট অফিস, উপাচার্য, উপ-উপচার্য, রেজিস্ট্রার ও অন্যান্য প্রশাসনিক অফিস, সকল অনুষদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও আর্কিটেক্ট বিভাগের প্রধান ড. মাসুদ উর রশীদ। বক্তারা তরুণ প্রজন্মের মাঝে বাংলাদেশের অভ্যুদয়ে বায়ান্নর ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সাংস্কৃতিক পর্বে নাটক, আবৃতি, নৃত্য ও গান উপস্থাপন করে সাউথইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সদস্যরা। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন ক্লাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাথীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের গ্রাহকদের জন্য হিরো মোটোকর্পের নতুন চমক

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের গ্রাহকদের জন্য হিরো মোটোকর্পের নতুন চমক
সংগৃহীত ছবি

বাংলাদেশের গ্রাহকদের কাছে সর্বোচ্চ মানের পণ্যটি পৌঁছে দেয়ার মাধ্যমে হিরো তার ব্র্যান্ড পোর্টফোলিও আরো সমৃদ্ধ করল। বিশ্বের সর্ববৃহৎ মোটরসাইকেল ও স্কুটার ম্যানুফ্যেকচারার হিরো মোটোকর্প এদেশে বাজারে নিয়ে এলো ১২৫ সিসি সেগমেন্টের নতুন মডেল এর বাইক ও স্কুটার-গ্ল্যামার এক্স ১২৫ মোটরসাইকেল এবং জুম ১২৫ স্কুটার । ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ সোমবার জমকালো আয়োজন মধ্যদিয়ে লঞ্চিং ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

বিশেষ করে বাংলাদেশের বাজারের কথা বিবেচনা করেই অত্যাধুনিক ফিচারস সমৃদ্ধ গ্ল্যামার এক্স ১২৫ আর তৈরি করা হয়েছে, এই মোটরসাইকেলটি চালকদের রাইডিং স্টাইলে নতুনত্ব ও অতুলনীয় অভিজ্ঞতা এনে দেবে। বাইকটিতে ৬ টির ও বেশি ফিচার রয়েছে–

চালাতে বেশ আরামদায়ক, সেরা পারফরম্যান্স ও অত্যাধুনিক ফিচারের গ্ল্যামার এক্স ১২৫ বাইক এর উদ্বোধনী মূল্য রাখা হয়েছে ১৬৬,০০০/- টাকা এটি ঈদ অফার এ পাওয়া যাচ্ছে ১৬৩,০০০/- টাকায়, এবং জুম ১২৫ স্কুটার উদ্বোধনী মূল্য ২০৮,০০০/- টাকা। মডেল দুটি এখন হিরো বাংলাদেশের সকল অনুমোদিত ডিলার পয়েন্টে পাওয়া যাচ্ছে।

গ্ল্যামার এক্স ১২৫ ফিচারসমূহ

ক্রুজ কন্ট্রোল, ৪.২ ইঞ্চি টিএফটি মিটার, রাইড বাই ওয়্যার সহ কিক স্টার্ট ক্ষমতা, ৩টি রাইডিং মোড (ইকো, রোড এবং পাওয়ার), অল এলইডি প্যাকেজ, টিবিটি নেভিগেশন সহ ব্লুটুথ সংযোগ সমৃদ্ধ।
প্যানিক ব্রেক অ্যালার্ট, AERA টেকনোলজি, হ্যাজার্ড সুইচ, ডিস্ক ব্রেক সাথে আই বি এস, ইউ এস বি চার্জার, ও আই থ্রি এস টেকনোলজি এবং গিয়ার শিফট ইন্ডিকেটর সাথে গিয়ার শিফট অ্যাডভাইজরি, এছাড়াও সম্পূর্ণ নতুন সুইচ গিয়ার । নতুন গ্ল্যামার এক্স ১২৫ তিন ধরনের প্রাণবন্ত রঙে পাওয়া যাচ্ছে।

জুম ১২৫ ফিচার সমূহ

০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি ৭.৬ সেকেন্ডে, সামনে এবং পিছনে ১৪ ইঞ্চি অ্যালয় হুইল, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন সহ ডিজিটাল স্পিডোমিটার, সিকোয়েন্সিয়াল এলইডি উইঙ্কার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ।

কর্মক্ষমতা এবং দক্ষতা-রিয়েল টাইম মাইলেজ ইনডিকেটর, আই থ্রি এস টেকনোলজি, ইউ এস বি চার্জার পোর্ট এবং গ্লাভ বক্স, এলইডি বুট ল্যাম্প সহ সিটের নীচে স্টোরেজ। সিগনেচার স্টাইল- ইলুমিনেটেড স্টার্ট সুইচ, হ্যান্ডেল বার এন্ড ওয়েট, স্পোর্টি ডিজাইন স্প্লিট টাইপ বডি কালারড গ্র্যাব রেল ও হাগার ফেন্ডার । নতুন জুম ১২৫ তিন ধরনের প্রাণবন্ত রঙে পাওয়া যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমসিএল নিলয় বাংলাদেশ ও নিলয় মটরস লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ এবং সিএফও এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস হেড ইস্ট এন্ড ওয়েস্ট জোন আহমেদ সানজীদ আলমগীর ও মো. রাশেদুল ইসলাম সহ চ্যানেল পার্টনার ও অতিথিবৃন্দ।

সোসাইটি ফর স্বরূপকাঠির ত্রৈবার্ষিক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
সোসাইটি ফর স্বরূপকাঠির ত্রৈবার্ষিক সভা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

সোসাইটি ফর স্বরূপকাঠি স্কুল অ্যালামনাইয়ের গভর্নিং বডির সভাপতি পদে মো. কামরুল আহসান খান, সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদল ইসলাম মুরাদ এবং কৃষিবিদ মো. সিরাজুন্নবী মামুন নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ দ্বিতীয় ত্রৈবার্ষিক (ষষ্ঠ বার্ষিক) সাধারণ সভায় তারা নির্বাচিত হন।

সভায় সাধারণ সভার নিয়মিত কার্যক্রম ছাড়াও সোসাইটির আগামী তিন বছরের (২০২৬-২০২৮) জন্য গভর্নিং বডির ২১ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন, মো. তাহেরুল আলম, মো. খায়রুল বাশার, মো. মাসুদুর রহমান, ডা. সত্যজিৎ দত্ত মো. মজিবর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, এস এম নজরুল আমীন, নাসরিন ফেরদৌস মিলকী, মো. হাফিজুর রহমান, হাফেজ মোহাম্মদ নূরুল্লাহ, এস এম সাইফুল্লাহ মাসুদ, মুসা-আল-আমীন, ডা. ওয়ালিউর রহমান, মো. সেলিম আহমেদ, আব্দুল্লাহ আল মোমেন (লিমন), মো. জাকির হোসেন,  মো. কাওসার সিকদার, এবং মো. নজরুল ইসলাম (শাহীন)।

১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী অবসারপ্রাপ্ত মেজর দেলোয়ারা বেগমের নেতৃত্বে তিনসদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।

ঈদ উদযাপন করুন স্টাইলে, আপনার পরিবারের এক নম্বর গন্তব্য এপেক্সে

অনলাইন ডেস্ক
ঈদ উদযাপন করুন স্টাইলে, আপনার পরিবারের এক নম্বর গন্তব্য এপেক্সে
সংগৃহীত ছবি

এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবারের ঈদ উপলক্ষে বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন নিয়ে আলোচনায় এসেছে। ‘স্টাইল-এ নম্বর ১’ শিরোনামের এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের পরিবারগুলোর জন্য ঈদে স্টাইলিশ গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে চায়।

এবারের ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হলো দেশের দুই জনপ্রিয় তারকার পুনর্মিলন। প্রায় ১৯ বছর পর একসঙ্গে বিজ্ঞাপনে হাজির হয়েছেন অভিনেত্রী জয়া আহসান এবং জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

‘স্টাইল-এ নম্বর ১’ ধারণার মাধ্যমে এপেক্স দেশের পরিবারের জন্য স্টাইলিশ গন্তব্য হওয়ার ভিশন তুলে ধরেছে। এবারের ঈদে প্রতিষ্ঠানটি দেশের সবচেয়ে বড় ফুটওয়্যার কালেকশন উন্মোচন করেছে, যেখানে সব বয়সী মানুষের জন্য আলাদা আলাদা পণ্য রাখা হয়েছে।

পরিবারের সবার জন্য বিভিন্ন ধরনের পণ্য থাকলেও নারীদের সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক এলিগ্যান্স, পরিশীলিত ফ্যাশন এবং সূক্ষ্ম ডিজাইনের মাধ্যমে নারীদের জন্য প্রিমিয়াম মানের ফুটওয়্যার উপস্থাপন করা হয়েছে। ক্যাম্পেইনের মূল ভাবনা হলো—‘স্টাইল-এ নম্বর ১, ঈদ ট্রেন্ড-এ ফ্যামিলি ফান’।

খ্যাতনামা তারকাদের কালজয়ী জনপ্রিয়তা এবং পণ্যের উন্নত মান একত্র করে এপেক্স স্টাইলিশ ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। পুরুষদের জন্য রয়েছে ট্রেন্ডি কালেকশন, আর শিশুদের জন্য রাখা হয়েছে আরামদায়ক ও আনন্দদায়ক ডিজাইনের পণ্য।

সব মিলিয়ে, এপেক্সের এই ক্যাম্পেইন পরিবারের প্রতিটি সদস্যকে ঈদে তাদের পছন্দের উপযুক্ত ফুটওয়্যার খুঁজে পাওয়ার প্রিমিয়াম শপিং অভিজ্ঞতা দিতে লক্ষ্য করছে।