• ই-পেপার

বাগেরহাট-০৩ আসনে বিজয়ী বিএনপির লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট-০৩ আসনে (মোংলা-রামপাল) বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। এ আসনের মোট ১০৬টি কেন্দ্রে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ১ লাখ ২ হাজার ১৯৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮২ হাজার ৮৭৭ ভোট। অর্থাৎ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ১৯ হাজার ৩১৬ ভোট বেশি পেয়ে এ আসনে নির্বাচিত হয়েছেন।

এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০ জন ও নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন।

মোংলা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তার সুমি ও রামপাল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার তামান্না ফেরদৌসি শুক্রবার গভীর রাতে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন। 

বিজয়ী বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, 'আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপামর মানুষ আমার উপর আস্থা রেখেছেন। মোংলা-রামপালের মানুষ আমার নেতা তারেক রহমানের কর্মপরিকল্পনার ওপরও আস্থা রেখেছেন। আর এসব পরিকল্পনা আগামীতে বাস্তবায়ন করাই হবে আমার মুল লক্ষ্য। আমি এই জনপদের মানুষের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ।'

ট্রাইব্যুনালে এখন যে বিচার হচ্ছে, এমন অপরাধ আর না হোক : চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

ট্রাইব্যুনালে এখন যে বিচার হচ্ছে, এমন অপরাধ আর না হোক : চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

৪০ বছর পর নতুন অধ্যায় পটুয়াখালী ৪ আসনটিতে

৪০ বছর পর নতুন অধ্যায় পটুয়াখালী ৪ আসনটিতে

১৪ এপ্রিলের মধ্যে -৬ ও শেরপুর-৩ আসনে ভোট : ইসি

১৪ এপ্রিলের মধ্যে -৬ ও শেরপুর-৩ আসনে ভোট : ইসি

সুন্দরবন দস্যুমুক্তে শিগগিরই অভিযান

সুন্দরবন দস্যুমুক্তে শিগগিরই অভিযান