• ই-পেপার

অন্তর্জাল

ফায়ারব্রেক

চলচ্চিত্র

অঙ্গার

অঙ্গার
‘অঙ্গার’ ছবিতে ওম ও জলি

অভিনয়ে ওম, জলি। পরিচালনা ওয়াজেদ আলী সুমন ও নেহাল দত্ত। সকাল ১১টা, দীপ্ত টিভি।

গল্পসূত্র : আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের উত্তর-পূর্বের এক গ্রাম, যেখানে প্রেম-ভালোবাসা শাস্তিযোগ্য অপরাধ। ভয়ংকর সে পরিণতি জানার পরও প্রেমে জড়ায় বিশু ও মায়া। পরিবার তাদের প্রেম মেনে নেয় না। দফায় দফায় মারধরের পরও হাল ছাড়ে না তারা। শেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়।

টিভি হাইলাইটস

বিদেশ ফেরত

বিদেশ ফেরত
‘বিদেশ ফেরত’ ধারাবাহিক নাটকের দৃশ্য

আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক বিদেশ ফেরত। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হয় এটি। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে জামিল হোসাইন, মুনমুন আহমেদ, সাদ্দাম মাল, মুকিত জাকারিয়া, সাদিয়া কানিজ, আরফান আহমেদ প্রমুখ।

ইনসাইড মিউজিয়াম

শিল্প-সাহিত্য নিয়ে বিবিসির নিয়মিত আয়োজন ইনসাইড মিউজিয়াম। দুপুর ১টা ৫৫ মিনিটে রয়েছে এর নতুন পর্ব। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে বিশ্বের জাদুঘরগুলোর অবকাঠামো ও সংগ্রহশালা। ঘুরে ঘুরে সেগুলো পর্যবেক্ষণ এবং তা নিয়ে আলোচনা করেন শিল্প-সমালোচক অ্যালাস্টার সুক।

দুর্দিনের স্মৃতিচারণা

দুর্দিনের স্মৃতিচারণা
সামান্থা রুথ প্রভু

ভালোবেসেই ২০১৭ সালে বিয়ে করেছিলেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। কিন্তু চার বছর পর ভেঙে যায় সংসার। সেই দুর্দিন কেমন কেটেছে সামান্থার? জানালেন, মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। সেই বিধ্বস্ত দিনে তাঁর ভরসা হয়ে ওঠেন নির্মাতা রাজ নিদিমরু, যিনি সামান্থার বর্তমান স্বামী। সামান্থা বলেন, বিচ্ছেদের পর নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলাম। মনে হয়েছিল, আর কখনো কাউকে বিশ্বাস করতে পারব না। কিন্তু রাজের জন্য সে ধারণা বদলে গেল। আমি এখন আগের চেয়ে অনেক ভালো মানুষ, এটা রাজ এবং তার সঙ্গে সম্পর্কের সুবাদে। উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেছেন রাজ-সামান্থা।

অল্প কথায়

অবশেষে বিয়ের ঘোষণা

অবশেষে বিয়ের ঘোষণা
বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মানদানা

গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। প্রেমটা তার চেয়েও পুরনো। অবশেষে বিয়ের ঘোষণা দিয়েই দিলেন বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মানদানা। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে হবে তাঁদের বিয়ে। গতকাল সম্মিলিত এক বার্তায় বিয়ের খবর দিয়েছেন তারকাদ্বয়। তাতে লেখা রয়েছে, আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা সব সময় আমাদের পাশে ছিলে। তোমরাই আমাদের নাম দিয়েছ বিরোশ। তোমাদের সম্মানেই তাই আমাদের জীবনের নতুন অধ্যায়কে নাম দিয়েছি বিরোশ-এর বিয়ে। তবে বিয়ের আয়োজন, ভেন্যু সম্পর্কে কিছু জানাননি তাঁরা।