• ই-পেপার

নয়াদিল্লির অঙ্গীকার

৩১ মার্চের পর নকশাল আন্দোলন থাকবে না

ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, গুলিতে নিহত ১

কালের কণ্ঠ ডেস্ক
ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, গুলিতে নিহত ১

ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার--লাগো এস্টেটে জোর করে প্রবেশ করা এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। ওই ব্যক্তির কাছে একটি শটগান এবং একটি জ্বালানি ভর্তি পাত্র ছিল। এই ঘটনার সময় ট্রাম্প সেখানে ছিলেন না। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (স্থানীয় সময় রবিবার) ভোরে মার-এ-লাগোর সুরক্ষিত সীমানার ভেতরে অবৈধভাবে প্রবেশ করার পর সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে এক সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। সূত্র : বিবিসি

 

সংক্ষিপ্ত

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

কালের কণ্ঠ ডেস্ক
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে। নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত ৯ বছরের মধ্যে এই প্রথম নিউইয়র্ক সিটিতে এমন ব্লিজার্ড ওয়ার্নিং বা তুষারঝড়ের সতর্কতা দেওয়া হলো। যুক্তরাষ্ট্রজুড়ে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।  উত্তর ক্যারোলাইনা থেকে শুরু করে উত্তর মেইন পর্যন্ত এবং পূর্ব কানাডার কিছু অংশেও উইন্টার স্টর্ম ওয়ার্নিং বা শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : বিবিসি

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কসহ দেশটির বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল নিউইয়র্কে তীব্র তুষারপাতের মধ্যে হেঁটে যাচ্ছেন স্থানীয়রা। ছবি : রয়টার্স

শুল্ক বাড়লে মানব না

মার্কিন কোর্টের রায়ের পর কড়া বার্তা ইইউয়ের

কালের কণ্ঠ ডেস্ক
মার্কিন কোর্টের রায়ের পর কড়া বার্তা ইইউয়ের

মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করে দেওয়ার পর ইউরোপিয়ান কমিশন গত বছর স্বাক্ষরিত বাণিজ্যচুক্তির সব শর্ত অক্ষরে অক্ষরে মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি জোর দাবি জানিয়েছে।

শুক্রবার মার্কিন সর্বোচ্চ আদালত ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টে আরোপ করা শুল্ককে প্রেসিডেন্টের এখতিয়ারবহির্ভূত আখ্যা দিয়ে বাতিল করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প অন্য আইনে সব আমদানি পণ্যে অস্থায়ীভাবে নতুন ১০% শুল্ক বসান, এক দিন পরই তা বেড়ে হয় ১৫%।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি সদস্য দেশের হয়ে বাণিজ্যনীতি সামলানো কমিশন রবিবার বলেছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন কী কী পদক্ষেপ নিচ্ছে তা স্পষ্টভাবে জানাতে হবে। এখনকার পরিস্থিতি গত বছরের বাণিজ্যচুক্তির শর্তসমূহ হাজির করা যৌথ বিবৃতিতে উভয় পক্ষ যে ন্যায্য, সুষম ও পারস্পরিক লাভজনক ট্রান্স-আটলান্টিক বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে সম্মত হয়েছিল, তা বাস্তবায়নে অনুকূল নয়। কিন্তু চুক্তি তো চুক্তিই।

কমিশনের এবারের বার্তা শুক্রবারের প্রাথমিক প্রতিক্রিয়ার তুলনায় বেশ কড়া। সেদিন রায়ের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ নির্বাহী বিভাগ বলেছিল, তারা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলাফল খতিয়ে দেখছে এবং মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। সূত্র : রয়টার্স