• ই-পেপার

গফরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

দুর্গাপুরে রাতের আঁধারে দুই পান বরজে আগুন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুরে রাতের আঁধারে দুই পান বরজে আগুন
ছবি: কালের কণ্ঠ

রাজশাহী দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাষীর প্রায় দুই বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পান বরজে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এদিকে ক্ষতিগ্রস্ত চাষীদের দাবি পুকুর খননের জমি না দেওয়ায় শত্রুতা করে পান বরজে আগুন ধরিয়ে দিয়েছে একটি পক্ষ। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বরজের পান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে- অগ্নিকাণ্ডের সময় এলাকার মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামাজও শেষ পর্যায়ে। এসময় স্থানীয় লোকজনের আগুন-আগুন চিৎকারে সবাই এসে দেখে পানের বরজে আগুন জ্বলছে। এতে যে যার মতো করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা ও পারিলা গ্রামের গোলাম নবী ১৮ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়।

এই দুই পান চাষীর দাবি- তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা আগামী ঈদের কেনা কাটা ছাড়াও চৈত্র মাসে ভালো দামের আসায় পানগুলো রেখেছিলেন। কিন্তু তাদের চোখের সামনে পানগুলো পুড়ে ছায় হয়ে গেল। 

এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারকর্মী মোহাম্মদ আলী বলেন, ‘আগুন নিভে যাওয়ার খবরে আমরা রাস্তা থেকে ফিরে আসি।’

এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বলা যাচ্ছে না-কিভাবে আগুন লেগেছে পানের বরজে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

নাটোরে বিএনপির কার্যালয় ভাঙচুর

নাটোর প্রতিনিধি
নাটোরে বিএনপির কার্যালয় ভাঙচুর
ছবি : কালের কণ্ঠ

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ হামলা করা হয়।

ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ আরো বেশ কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়। আমি এ ঘটনার নিন্দা এবং বিচারের দাবি জানাই।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ছাতারভাগ এলাকায় তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি।’

শ্রীমঙ্গলে ১৯৭১ সালের অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে ১৯৭১ সালের অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাল খননের সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, রাত আটটার দিকে বোম ডিসপোজাল ইউনিটের টিম মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত গোলাবারুদ।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া ড্রেন (খাল) খননের সময় মাটির নিচে একটি লোহার মতো ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে—এমন আশঙ্কা স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বস্তুটি পরীক্ষা করে এটি মর্টার শেলের অংশ বলে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটি নিষ্ক্রিয় করে।

সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘আমরা ঘটনা শুনার পর সেখানে পরিদর্শন করি। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের টিম পরীক্ষা নিরীক্ষা করে রাত আটটার সেটি নিষ্ক্রিয় করে।’

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ফতুল্লায় যুবক খুন

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ফতুল্লায় যুবক খুন
নিহত মো. ইমন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. ইমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাসদাইর মিস্তিরিবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইমন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ওমর খৈয়ামের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর ঘোষবাগ এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে মাসদাইর হাজীর মাঠ এলাকায় ইমন ও তার সহযোগীদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী জাহিদ গ্রুপের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জাহিদ ও তার লোকজন ইমনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান কালের কণ্ঠকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।